News Flash

  • Home
  • Uncategorized
  • নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে ফের জয়ী অরবিন্দ কেজরিওয়াল
Image

নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে ফের জয়ী অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): নয়াদিল্লি কেন্দ্র থেকে জয়ী হলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল | ২১,৬৯৭ ভোটের ব্যবধানে তিনি হারালেন বিজেপি প্রার্থী সুনীল যাদবকে ৷

গত ৮ ফেব্রুয়ারি হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনায় মঙ্গলবার সকাল থেকেই নিজের কেন্দ্র নয়াদিল্লিতে ভাল ব্যবধানে এগিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । ভোটের ফল প্রকাশ যতই এগোয়, দিল্লিতে স্পষ্ট হয়ে যায় আপ-এর ক্ষমতা ফেরার ইঙ্গিত ৷ সেই সঙ্গে নয়াদিল্লি কেন্দ্রে আপ প্রার্থী অরবিন্দ কেজরিবাল অনেকটাই এগিয়ে যান৷ তাঁর থেকে বহু যোজন পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থী সুনীল যাদব৷ শেষ পর্যন্ত | ২১,৬৯৭ ভোটের ব্যবধানে নিজের আসন দখলে রাখেন কেজরিবাল।

এদিকে তাঁর দল আম আদমি পার্টি ৭০ আসন বিশিষ্টি দিল্লি বিধানসভায় ৬২টি আসনে জয়ী হয়েছে | অন্যদিকে, বিজেপি দখল করেছে ৮টি আসন |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top