News Flash

  • Home
  • Uncategorized
  • গার্হস্থ্য হিংসা থামাতে বিয়ের আগে ভালো করে খোঁজ নেওয়া উচিত : মহিলা কমিশন
Image

গার্হস্থ্য হিংসা থামাতে বিয়ের আগে ভালো করে খোঁজ নেওয়া উচিত : মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ বিয়ের আগে ভালো করে খবর নেওয়া উচিত৷ না হলে গার্হস্থ্য হিংসার শিকার হওয়ার ঘটনা আটকানো সম্ভব নয়৷ শনিবার আগরতলার জিবি হাসপাতালে অগ্ণিদগ্দা গৃহবধূর খোঁজ নেওয়ার পর এ-কথা বলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷


গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ কাশীপুরের বাসিন্দা আবদুল আহমেদ ভুইয়াঁর স্ত্রী জেসমিন বেগম অগ্ণিদগ্দা হন৷ তাকে জিবি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ জেসমিনের বাপের বাড়ির সদস্যরা এই ঘটনার জন্য তার শ্বশুর, শাশুড়ি এবং ননাসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন৷ ওই ঘটনায় পূর্ব আগরতলা মহিলা থানায় একটি মামলা হয়েছে৷


আজ রাজ্য মহিলা কমিশন জিবি হাসপাতালে ওই গৃহবধূর খোঁজ নিতে যায়৷ চিকিৎসকরা নাকি জানিয়েছেন, তিনি এখনও সংকটমুক্ত হননি৷ তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন৷ মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, অগ্ণিদগ্দা গৃহবধূ তার শ্বশুর, শাশুড়ি এবং ননাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন৷ তিনি বলেন, দোষীর কঠোর শাস্তি হোক পুলিশের কাছে এই আবেদন জানাবে মহিলা কমিশন৷ তবে দোষীর শাস্তি নিশ্চিত করার জন্য মহিলা কমিশনও ভূমিকা নেবে৷
এদিন তিনি বলেন, গার্হস্থ্য হিংসা ব্যাধির আকার ধারণ করেছে৷ এক্ষেত্রে বিয়ের আগে পাত্র-পাত্রী উভয় পক্ষকেই ভালো করে খোঁজখবর নেওয়া উচিত৷ তা না হলে গার্হস্থ্য হিংসা থামানো সম্ভব হবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top