News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় জলে ডুবে মৃত্যু যুবকের
Image

কদমতলায় জলে ডুবে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ ফেব্রুয়ারী৷৷ জলে ডুবে মৃত্যু এক যুবকের৷ মৃত যুবকের নাম কালীকুমার নমঃ(২৩)৷ রাজমিস্ত্রির জোগালীর কাজ শেষে পুকুরে হাত পা ধুতে গিয়ে জলে ডুবে মৃত্যু৷ মৃত যুবকের মির্গী রোগ ছিল আর কাজ শেষে হাত পা ধুতে গিয়ে মির্গী রোগে আক্রান্ত হয়ে জলে ডুবে মৃত্যু হওয়ার আশঙ্কা৷ ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন অমটিল্লা এলাকায়৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন বরগোল গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা কালীকুমার নমঃ (২৩) পিতা পরেশ নমঃ প্রতিদিনের মতো গতকাল পাশের গ্রাম অর্থাৎ সরসপুরের রঞ্জিত নাথের বাড়িতে রাজমিস্ত্রির জোগালীর কাজ শেষে কাজের সরঞ্জাম ও হাত পা ধুতে পুকুরে যায়৷ কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরও কালীকুমার নমঃ পুকুর থেকে ফিরিয়ে না আসতে দেখে ওর সাথের রাজমিস্ত্রি পুকুরে গিয়ে দেখতে পায় কালীকুমার নমের দেহ পুকুরের জলে ভেসে রয়েছে৷

তখন রাজমিস্ত্রি চিৎকার দিলে বাড়ি থেকে বাড়ির লোকজনরা পুকুরে এসে কালীকুমার নমঃকে জল থেকে তুলে প্রেমতলা দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে কালি কুমার নমঃকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোমালি দনাথ মৃত বলে ঘোষণা করেন৷
হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন কালীকুমার নমের আত্মীয় পরিজনরা৷ মৃত যুবকের পিতা জানান প্রতিদিনের মতো সে আজও কাজ শেষে রাজমিস্ত্রির সরঞ্জাম ও হাত পা ধুতে গিয়ে পুকুরের জলে পড়ে মৃত্যু হয়৷ তবে পুকুরের যে জায়গায় কালীকুমার নমের দেহ ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে সেই জায়গায় জল অনেকটাই কম৷ তাই সকলের ধারণা মৃত কালিকুমার নমের মির্গী রোগ ছিল৷আর যখন দিনের কাজের শেষে হাত পা ধুতে পুকুরে যায় তখনই মির্গী রোগে আক্রান্ত হয়ে পড়লে অল্প জলেই মৃত্যু হয়৷এদিকে কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসক সোমালী নাথ জানান,কালীকুমার নমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে আসা হয়৷


সম্ভবত মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের জলে পড়ে তার মৃত্যু হয়েছে৷ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে তা স্পষ্ট ভাবে বলা যাবে বলে জানান চিকিৎসক সোমালি নাথ৷ অপরদিকেকদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ পাশাপাশি বাড়ি মালিক রঞ্জিত নাথ জানান, দীর্ঘ এক সপ্তাহ থেকে উনার বাড়িতে কালিকুমার নমঃ সহ আরো কয়েকজন যুবক রাজমিস্ত্রির কাজ করছে৷ কিন্তু আচমকা গতকাল কাজ ছেড়ে পুকুরে হাত পা ধুতে গিয়ে পুকুরের জলে ডুবে কালীকুমার নমের মৃত্যুতে উনিও মর্মাহত৷ তবে তরতাজা যুবকের অকাল মৃত্যুতে গোটা বরগোল এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top