News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরের অশান্তির বাতাবরণ নিয়ে উদ্বিগ্ণ আমরা বাঙালী
Image

কাঞ্চনপুরের অশান্তির বাতাবরণ নিয়ে উদ্বিগ্ণ আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে গত কয়েকমাস ধরে যে অশান্তির পরিবেশ বিরাজ করছে তার মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷ দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল শুক্রবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, রিয়াং শরণার্থী সমস্যা নিয়ে বিতর্কের জেরে কাঞ্চনপুর মহকুমায় ৯৩টি অউপজাতি পরিবার হিংসার কবলে পড়ে বাস্তুচ্যুত হয়েছে৷


ওইসব পরিবার এখনও বাড়িঘরে ফিরে যেতে পারেনি৷ তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দল৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় আশ্রিত রিয়াং শরণার্থী সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে গেছে৷ কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে মহকুমায় হিংসাত্মক কার্যকলাপে বেশকিছু অউপজাতি পরিবার বাস্তুচ্যুত হয়েছে৷ মোট ৯৩টি পরিবার এখনও বাড়িঘরে ফিরে যেতে পারেনি৷ তারা চরম নিরাপত্তাহীনতায় অনাহারে অনিদ্রায় দিন যাপন করতে বাধ্য হচ্ছে৷

প্রচণ্ড শীতে জবুথবু ওইসব পরিবারের লোকজন৷ রিয়াং শরণার্থী সমস্যা সমাধান হলেও বাস্তুচ্যুত এইসব পরিবারের জন্য রাজ্য সরকার নূ্যনতম সহানুভূতি দেখায়নি বলে অভিযোগ আমরা বাঙালি দলের৷ দলের পক্ষ থেকে শুক্রবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাস্তুচ্যুত পরিবারগুলিকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাড়িঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷
শুধু তাই নয়, ১৯৮০ সালের ভ্রাতৃঘাতী দাঙ্গার পর থেকে যেসব পরিবার এখনও বাস্তুচ্যুত তাদেরকেও বাড়িঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত ব্যবস্থা এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে আমরা বাঙালি দল৷ এদিকে প্রশাসনিক উদাসীনতার শিকার কাঞ্চনপুরের বাস্তুচ্যুত ৯৩টি অউপজাতি পরিবারের কাছে সামান্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে আমরা বাঙালি দল৷ দলের পক্ষ থেকে চাল, ডাল, শিশুখাদ্য, বস্ত্র সহ কিছু নগদ টাকাও তুলে দেওয়া হয়েছে৷ অবিলম্বে কাঞ্চনপুরের বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা বাঙালি দল বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top