News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জন্মদিনের কেক আনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ
Image

জন্মদিনের কেক আনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: জন্মদিনের আনন্দ আর বাড়ি ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দেবীপুর রাজারটিলা এলাকার ২১ বছরের যুবক প্রদীপ দাস ওরফে শিপন। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

ঘটনার বিবরণে জানা যায়, বন্ধুদের সঙ্গে বিশালগড় থেকে জন্মদিনের কেক নিয়ে বাড়ি ফেরার পথে তাঁদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় কেনানিয়া বেলতলী শ্মশানঘাট এলাকায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপ দাসের। তাঁর বাড়ি দেবীপুর রাজারটিলা এলাকায়। তাঁর বাবার নাম নিতাই দাস।

এই দুর্ঘটনায় প্রদীপের সঙ্গে থাকা কয়েকজন বন্ধু গুরুতরভাবে আহত হন। তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেবীপুর রাজারটিলা সহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি আনন্দঘন মুহূর্ত নিমেষেই মর্মান্তিক পরিণতিতে রূপ নেয়। যুবকের অকাল প্রয়াণে পরিবার ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে গোটা অঞ্চল।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top