News Flash

  • Home
  • Uncategorized
  • ল্যাংটা বাবার উৎসবে দুসৃকতি হামলায় গুরুতর ঘায়েল চার
Image

ল্যাংটা বাবার উৎসবে দুসৃকতি হামলায় গুরুতর ঘায়েল চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ ল্যাংটা বাবার উৎসবে গিয়ে দুষৃকতি দ্বারা ৩-৪ জন যুবক রক্তাক্ত হয়ে আহত৷ ঘটনা চাকমাঘাটে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে৷ এব্যাপারে তেলিয়ামুড়া থানাতেও কিছুই জানানো হয়নি৷


ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দিন চাকমাঘাটের খোয়াই নদীর ব্যারেজ সংলগ্ণ ল্যাংটা বাবা দরগাতে উৎসব ছিল৷ সেই উৎসবে উভয় অংশের মানুষজন শামিল হয়৷ ওই উৎসব চলাকালীন সময়েই কিছু সংখ্যক দুষৃকতি কয়েকজন যুবককে এলোপাথাড়িভাবে মারধর করে৷ এতে আহত হয় সুমন শর্মা (২২), প্রসেনজিৎ সরকার (২৪), ঈশান দেববর্মা (২১) সহ অন্য একজন৷ অভিযোগ নেশাগ্রস্ত গুটি কয়েক যুবক নিত্যদিন জারুইলং পাড়াস্থিত একটি সুকলের সামনে আড্ডা দেয় এবং সুকল ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে উত্যক্ত করে৷ এতে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা প্রতিবাদও করে৷


এতেই ক্ষিপ্ত হয়ে উচ্ছৃঙ্খল যুবকরা অর্থাৎ দুষৃকতিরা বৃহস্পতিবার চাকমাঘাটের উৎসবস্থলে বেধড়কভাবে পিটিয়ে ৩-৪ জন যুবককে আহত করে৷ পরে উপস্থিত জনতা আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি ব্লকে নিয়ে আসেন৷ জারুইলংস্থিত সুকলের সামনে নেশাগ্রস্ত যুবকদের আড্ডা৷ চাকমাঘাটের ছাত্র-ছাত্রীরা সুকলে আসার সময় নেশাগ্রস্ত যুবকরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময়ে উত্যক্ত ও মারধর করে৷ এসিব ঘটনাগুলি উচ্ছৃঙ্খল যুবকদের অভিভাবকদের জানানো হয়েছে৷ দুষৃকতিরা সংখ্যায় ১০-১২ জন বলে জানা গেছে৷ ঘটনায় তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top