News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টা : কল্যাণী রায়
Image

কৃষি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নে রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টা : কল্যাণী রায়

তেলিয়ামুড়া, ১৬ ফেব্রুয়ারি: বর্তমান রাজ্য সরকার সার্বিকভাবে কৃষি ও কৃষকদের আর্থসামাজিক ব্যবস্থার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে বলে মন্তব্য করলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে কৃষক আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটলেও বর্তমান সময়ে কৃষকরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে এবং আর্থসামাজিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার তেলিয়ামুড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪২ জন কৃষকের হাতে পাওয়ার স্প্রেয়ার সহ বিভিন্ন ধরনের কৃষি সহায়ক যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিধায়িকা কল্যাণী সাহা রায় জানান, আগামী দিনেও সরকার পরিকল্পনা অনুযায়ী কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ চালিয়ে যাবে।

তিনি সহ অন্যান্য অতিথিরা কৃষকদের হাতে এই সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁদের বক্তব্যে বলা হয়, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কৃষি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব, ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, কৃষি তত্ত্বাবধায়ক রীতেশ দে সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top