News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে নবনির্মিত মহকুমা পশু চিকিৎসালয়ের শুভ উদ্বোধন, কৃষক ও পশুপালকদের জন্য বড় স্বস্তি
Image

কুমারঘাটে নবনির্মিত মহকুমা পশু চিকিৎসালয়ের শুভ উদ্বোধন, কৃষক ও পশুপালকদের জন্য বড় স্বস্তি

কুমারঘাট, ১৬ ফেব্রুয়ারি: আজ কুমারঘাট-এর পূর্ব কাঞ্চনবাড়ি এলাকায় নবনির্মিত মহকুমা পশু চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কাটেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস।

অনুষ্ঠানে বিধায়ক ভগবান দাস বলেন, এই আধুনিক পশু চিকিৎসালয় এলাকার কৃষক ও পশুপালকদের জন্য অত্যন্ত উপকারী হবে। উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে গবাদি পশুর সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি পশুপালন নির্ভর গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহা-র নেতৃত্বে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতায় কুমারঘাট আজ আরও এক ধাপ এগিয়ে গেল। এই পশু চিকিৎসালয় চালু হওয়ায় স্থানীয় মানুষজনকে আর দূরবর্তী এলাকায় চিকিৎসার জন্য যেতে হবে না, ফলে সময় ও অর্থ দু’টিই সাশ্রয় হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এলাকাবাসী, কৃষক ও পশুপালকদের মধ্যে উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায়।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top