News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকের মৃত্যু, পিসতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেমিকার
Image

প্রেমিকের মৃত্যু, পিসতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেমিকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ প্রেমিকার সাথে রেল স্টেশনে ঘুরতে যাওয়া কাল হল এক যুবকের৷ প্রায় ৮ মাস আগে প্রেমিকার পিসতুতো ভাইয়ের মার খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল অভি ঋষিদাস৷ বৃহস্পতিবার জিবি হাসপাতালে তার মৃত্যু হয়েছে৷ ওই ঘটনায় মৃতের প্রেমিকা জিবি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন৷ তার পিসতুতু ভাই সম্রাট ঋষিদাসকে অভির মৃত্যুর জন্য দায়ী করে খুনের মামলা রুজু করা হয়েছে৷


এ-বিষয়ে মৃতের প্রেমিকা বলেন, প্রায় ৮ মাস আগে কালী পূজার পরের দিন বন্ধুদের সাথে বাধারঘাট রেল স্টেশনে ঘুরতে গেয়েছিলাম৷ তাদের সাথে পূর্ব রামচন্দ্রঘাটের বাসিন্দা নিখিল ঋষিদাসের ছেলে অভি ঋষিদাসও ছিলেন৷ মৃতের প্রেমিকা জানিয়েছেন, অভির সাথে তার দুই বছরের প্রেমের সম্পর্ক৷ ওইদিন রেল স্টেশনে ঘুরতে গেলে স্থানীয় কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করেন৷ তখন খবর পেয়ে তার পিসতুতো ভাই সম্রাট ঋষিদাস রেল স্টেশনে গিয়ে তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে যান৷

সেখানে একটি ঘরে তাকে আটকে রেখে অভিকে প্রচণ্ড মারধর করেন৷ মৃতের প্রেমিকা বলেন, পিসতুতো ভাইয়ের মারে অভি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল৷ এর পর থেকে প্রায় সময় তার মাথায় প্রচণ্ড ব্যাথা হত এবং একাধিকবার চিকিৎসা করানো হয়৷ মৃতের প্রেমিকার অভিযোগ, সেদিন মাথার আঘাত থেকে সেরে উঠতে পারেনি অভি৷ আজ সকালে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলে তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়ঊ কিন্ত, শেষ রক্ষা হয়নিঊ জিবি হাসপাতালে আজ তার মৃত্যু হয়েছে৷


ওই ঘটনায় মৃতের প্রেমিকা জিবি ফাড়িতে তার পিসতুতো ভাই সম্রাটের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন৷ মৃতের বাবা নিখিল ঋষিদাস আজ তার ছেলের মৃত্যুর ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top