News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত সমস্যা সমাধানে ঐক্যমতে ইন্দো-বাংলা জেলা প্রশাসন
Image

সীমান্ত সমস্যা সমাধানে ঐক্যমতে ইন্দো-বাংলা জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ সীমান্ত সমস্যা সমাধানে ইন্দো-বাংলা দুই দেশের জেলা শাসক স্তরের বৈঠক একজোট হয়ে কাজ করার ঐকমত্যে পৌছেছে৷ আজ আগরতলা ত্রিপুরার তিন জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সাথে বাংলাদেশের চার জেলার জেলা প্রশাসক এবং জেলা পুলিশ আধিকারিক সহ সংশ্লিষ্টদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ত্রিপুরার অংশে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড় সন্দীপ এন মাহাত্মে এবং বাংলাদেশের অংশে কুমিল্লা জেলা প্রশাসক মহম্মদ আবুল ফজল মীর নেতৃত্ব দিয়েছেন৷


এদিন বৈঠক শেষে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডা. সন্দীপ এন মাহাত্মে বলেন, দুই দেশের আধিকারিকদের মধ্যে সীমান্ত সমস্যা, মানব ও মাদক পাচার সহ বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এছাড়া নতুন বর্ডার হাট নির্মাণেও আলোচনা হয়েছে৷ তাঁর কথায়, বিএসএফ এবং বিজিবি-ও বিভিন্ন সমস্যা নিয়ে পৃথকভাবে আলোচনা করেছে৷ তিনি বলেন, বর্ডার পিলার, হারানো পিলার, ক্ষতিগ্রস্ত পিলার এবং সীমান্তে কাঁটাতারের বেড়া এবং সীমান্তে আলোর ব্যবস্থা করা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত চর্চা হয়েছে৷ তাঁর কথায়, আজকের আলোচনার নির্যাস থেকে রিপোর্ট তৈরি করে নিজ নিজ উচ্চপদাধিকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে৷ তিনি বলেন, আজকের বৈঠকে রিপোর্ট ত্রিপুরা সরকারের কাছে পাঠানো হবে৷


কুমিল্লা জেলাপ্রশাসক মহম্মদ আবুল ফজল মীর বলেন, সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে৷ দুই দেশই গঠনমূলক সমাধানে পৌঁছতে পেরেছি৷ এখন থেকে সেই দিশাতেই একজোট হয়ে আমরা কাজ করব৷
ভারত-বাংলাদেশের মধ্যে আরও তিনটি বর্ডার হাট চালু করার প্রস্তাবে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে৷ আগামী ২৬ ফেব্রুয়ারি দুই দেশের আধিকারিকস্তরের যৌথ প্রতিনিধি দল প্রস্তাবিত বর্ডার হাট এলাকা পরিদর্শন করবেন৷ সিপাহিজলা জেলায় জগতরামপুর, খোয়াই জেলা পহরমুড়া এবং পশ্চিম জেলায় বামুটিয়ায় তিনটি বর্ডার হাট স্থাপন করা হবে৷
এবিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডা. সন্দীপ এন মাহাত্মে বলেন, সীমান্ত বাণিজ্য বৃদ্ধিতে উৎসাহ দেওয়ার জন্য আরও তিনটি বর্ডার হাট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সেই মোতাবেক আগামী ২৬ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশের আধিকারিকস্তরের যৌথ প্রতিনিধি দল প্রস্তাবিত বর্ডার হাট এলাকাগুলি পরিদর্শন করবেন৷ পরিদর্শন শেষে রিপোর্ট তৈরি করে দুই দেশের বাণিজ্য মন্ত্রকের কাছে পাঠানো হবে৷ ওই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷


তিনি বলেন, সিপাহিজলা জেলার জগতরামপুর, খোয়াই জেলায় পহরমুড়া এবং পশ্চিম জেলায় বামুটিয়ায় নতুন বর্ডার হাট স্থাপনের প্রস্তাবে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে৷ তাতে, সীমান্ত বাণিজ্য বৃদ্ধিতে আরও উৎসাহ মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
সীমান্ত দিয়ে পাচার ভারত-বাংলাদেশ উভয় দেশের মূল চিন্তার বিষয়৷ এই সমস্যা সমাধানে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ খুবই জরুরি, তা দুই দেশের প্রশাসনিক কর্তারাও স্বীকার করেন৷ তাই, ত্রিপুরায় ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ঊধর্বতন মহলের কাছে জোর তদ্বির করা হবে বলে দাবি করেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. সন্দীপ এন মাহাত্মে৷ এদিকে, ইয়াবা ট্যাবলেটের পাচার ক্রমশ বাড়ছে বলে তিনি জানিয়েছেন৷


তাঁর কথায়, দুই দেশের জেলা প্রশাসন স্তরে বৈঠকে মাদক ও মানব পাচার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ উভয়েই এই সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ সাথে ওই সমস্যা একজোট হয়ে মোকাবেলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি বলেন, সিপাহিজলা এবং কুমিল্লা জেলা প্রশাসনের আধিকারিকরা সীমান্ত পাচার সংক্রান্ত বিষয়ে গভীর চিন্তা ব্যক্ত করেছেন৷ তাই, বিএসএফ ও বিজিবির সহযোগিতায় ওই সমস্যা দৃঢ় হস্তে সমাধান করার বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি, বলেন তিনি৷
ডা. সন্দীপ এন মাহাত্মে স্বীকার করেন, সীমান্তের অনেকটা অংশ এখনও উন্মুক্ত রয়েছে৷ কাঁটাতারের বেড়া নির্মাণ হলে সীমান্তের ওই অংশ দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা এবং পাচার ঠেকানো সম্ভব হবে৷ তবে, সমস্ত কিছু তাদের সাধ্যের মধ্যে নেই৷ তাই, দুই দেশের ঊধর্বতন মহলের কাছে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য পুনরায় অনুরোধ জানানো হবে৷


এদিকে, ইয়াবা ট্যাবলেটের পাচার অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক৷ তিনি বলেন, গাঁজা পাচার আগের তুলনায় অনেকটা কমেছে৷ সেই জায়গায় ইয়াবা পাচার বেড়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top