News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে এনআরসি কার্যকর করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের
Image

দেশজুড়ে এনআরসি কার্যকর করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জী(এনআরসি) বিরুদ্ধে হওয়া আন্দোলনে উত্তাল গোটা দেশ। এমন আবহে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে পুরো দেশে এনআরসি কার্যকর করা নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যান্দ রাই সংসদের নিম্নকক্ষ লোকসভায় দাঁড়িয়ে এক প্রশ্নের উত্তরে লিখিত জবাবে বলেন, জাতীয় স্তরে ভারতীয় নাগরিকদের জন্য জাতীয় নাগরিকপঞ্জী তৈরি করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এনআরসি এখনই কার্যকর করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ দিন এও জানানো হয়েছে, খসড়া আইন প্রকাশের পর সিএএ মেনে নাগরিকত্ব চাইলে যে কেউ আবেদন জানাতে পারেন।

ডিসেম্বরে সংসদে সংশ্লিষ্ট বিলটি পাশ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, সারা দেশেই কার্যকর হবে এনআরসি এবং সিএএ। আর সেটা হবে কালবিলম্ব না করেই। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময় জানিয়েছিলেন, সারা দেশে দু’টি আইন কার্যকরের কথা ভাবা হয়নি। তার পর আর এ ব্যাপারে খুব একটা উচ্চবাচ্য করতে দেখা যায়নি অমিত শাহকে।

সংসদে এ দিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বিবৃতির পর সরকারের আশা, এই ব্যাখ্যার প্রেক্ষিতে এ বার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি-র বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ প্রশমিত হবে। দু’টি আইনের বিরুদ্ধে গত দু’মাস ধরে প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। রাজনৈতিক মহলের মতে দেশজুড়ে ব্যাপক আন্দোলনের ফলে পিছু হটেছে কেন্দ্র।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top