News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাজেটকে জনমুখী ও যুগান্তকারী বলল প্রদেশ বিজেপি
Image

কেন্দ্রীয় বাজেটকে জনমুখী ও যুগান্তকারী বলল প্রদেশ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছে বিজেপির ত্রিপুরা প্রদেশ৷ রবিবার বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য কেন্দ্রীয় বাজেটকে জনমুখী, কল্যাণকামী ও যুগান্তকারী বলে আখ্যায়িত করেছেন৷ কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, দেশ যখন আর্থিক সংকটের মুখে এবং নানা সমস্যার মধ্যে রয়েছে ঠিক সেই সময়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক চমকপ্রদ বাজেট প্রস্তাবে দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন৷


শ্রীভট্টাচার্য্য আরও বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বাজেট প্রস্তাবে উৎপাদনকারীদের সবচেয়ে বেশী গুরুত্বারোপ করেছেন৷ উৎপাদন ছাড়া দেশ যে এগিয়ে যেতে পারে না কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবের মধ্য দিয়ে তা স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন৷ দীর্ঘ ৭০ বছরে দেশের পুর্বতন কোন অর্থমন্ত্রী এ ধরনের দিশা দেখাতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন৷ সীতারামনের নতুন দিশা দেশকে প্রকৃত অর্থেই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ ক্ষুদ্র মাঝারী ও বৃহৎ শিল্পপতিদের প্রতি বাজেটে সমদৃষ্টি দেখানো হয়েছে৷ বাজেট প্রস্তাবে আন্তর্জাতিক স্তরে দেশকে তুলে ধরতে চেষ্টাও করা হয়েছে৷ কেন্দ্রীয় বাজেট দেশকে সঠিক দিশায় পৌঁছে দিতে সক্ষম হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷


বাজেটকে জনমুখী আখ্যায়িত করে বিজেপির রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রসেনজিত চক্রবর্তী বলেন, এই বাজেট দেশের কৃষকসহ সকল স্তরের উৎপাদনকারীদের নতুন পথের দিশা দেখাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top