News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভারতের আকাঙ্খার বাজেট, বললেন মুখ্যমন্ত্রী
Image

নতুন ভারতের আকাঙ্খার বাজেট, বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ নতুন ভারতের আকাঙ্খার বাজেট৷ ২০২০-২১ সাধারণ বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, ২০২০-২১ অর্থবছরের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ব্যয় বরাদ্দের প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের স্বপ্ণকে বাস্তবায়িত করার মাধ্যম৷ তাতে কৃষক, গ্রাম, দরিদ্র ও নারীর অগ্রগতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে৷ এছাড়াও, আয়করে বড় ছাড় দিয়ে মধ্যবিত্ত এবং চাকরিজীবীদের উপহার দেওয়া হয়েছে৷ একই সঙ্গে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও পরিকাঠামো শক্তিশালী করার বিষষ গুরুত্ব পেয়েছে৷
তিনি বলেন, এই বাজেট কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের আয় বাড়াতে সহায়তা করবে৷ শুধু তা-ই নয়, মন্দা মোকাবেলায় সহায়ক হিসাবে প্রমাণিত হবে৷ তাঁর মতে, বাজেটে গৃহীত পদক্ষেপগুলি ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়টি নিশ্চিত করবে৷ একই সাথে বুনিয়াদি পরিকাঠামোর উন্নয়ন হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কর থেকে রাজ্য যে পরিমাণ অর্থ পাবে, তা বড় পরিমাণে বৃদ্ধি হবে৷ তাঁর দাবি, বাজেটে উত্তর-পূর্ব ভারতের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে৷ কারণ, উত্তর-পূর্ব ও ত্রিপুরার কৃষকদের উৎপাদিত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাজারজাত করার ক্ষেত্রে কিষাণ উড়ান ও কিষাণ রেল যোজনা সহায়ক হিসাবে প্রমাণিত হবে৷
তাঁর বক্তব্য, গ্রামীণ অর্থনীতিকে জোরদার করতে ১০০টি জেলায় প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের মাধ্যমে দেশের ২০ লক্ষ কৃষককে সৌর পাম্প সরবরাহ করা হবে৷

তাতে রাজ্যের বিপুল সংখ্যক কৃষকও উপকৃত হবেন৷ তাঁর মতে, ত্রিপুরার সর্বাধিক উচ্চাকাঙ্ক্ষী জেলা ধলাইয়ের স্বাস্থ্যসেবা জোরদার করতে সহায়তা করবে এই বাজেট৷ সাথে তিনি যোগ করেন, বাজেটে পর্যটন ক্ষেত্রকেও প্রাধান্য দেওয়া হয়েছে৷ যা উত্তর-পূর্ব ভারতে কর্মসংস্থান সৃষ্টির জন্য খুবই সহায়ক ভূমিকা গ্রহণ করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top