News Flash

  • Home
  • Uncategorized
  • ৪১-এর বেশি আসন পাবে বিজেপি, দাবি স্বামীর
Image

৪১-এর বেশি আসন পাবে বিজেপি, দাবি স্বামীর

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) :  দিল্লি বিধানসভা নির্বাচন জোর কদমে চলছে নির্বাচনী প্রচার।  একদিকে যখন ক্ষমতা ধরে রাখতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তখন ক্ষমতায় আসার জন্য ব্যাপক পর্যায় প্রচার চালাচ্ছে বিজেপি।  এমন পরিস্থিতিতে রবিবার বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী দাবি করেছেন যে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আসন্ন নির্বাচনে ৪১টির বেশি আসন পাবে বিজেপি।

এদিন সুব্রাহ্মনিয়ম  স্বামী জানিয়েছেন,   শাহিনবাগ আন্দোলনের ফলে দীর্ঘ সময় ধরে দিল্লির একাংশ অবরুদ্ধ হয়ে পড়েছিল। এই আন্দোলনের ফলে দেশের অর্থ ব্যবস্থা নিয়ে কেউ কোনও ভাবনা চিন্তা করছে না। টুকড়ে টুকড়ে গ্যাঙয়ে আন্দোলনের জন্য আদতে বিজেপি যে লাভবান হবে এমন আশাপ্রকাশ করে তাঁর দাবি এই আন্দোলনের ফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।

উল্লেখ করা যেতে পারে নির্বাচনী প্রচার যখন শুরু হয়েছিল  তখন পাল্লা আম আদমি পার্টির দিকেই হেলেছিল। শাহিন বাগ আন্দোলনের ফলে দিল্লিবাসী এখন বিজেপির দিকে ঝুঁকেছে। প্রচারের শেষ দফায় বিজেপি নিজেদের সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়েছে বলে মনে করেন স্বামী। আগামী ৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন দিল্লিতে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top