News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাস সংক্রমণে চিনে মৃত্যু বেড়ে ৩০৪, সতর্কতা জারি হু-এর
Image

করোনাভাইরাস সংক্রমণে চিনে মৃত্যু বেড়ে ৩০৪, সতর্কতা জারি হু-এর

বেজিং, ২ ফেব্রুয়ারি (হি.স.): ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে চিন। মারণ করোনাভাইরাস-এর হানায় চিনে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০০। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের। রবিবার সকাল পর্যন্ত চিনে করোনাভাইরাস-এর সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৩০৪ জন। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস-এর সংক্রমণে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশেই ৪৫ জনের মৃত্যু হয়েছে। ১ ফেব্রুয়ারি রাত পর্যন্ত মৃতের সংখ্যা ৩০৪, সংক্রমিত ১৪,৩৮০ জন।

মারণ-করোনাভাইরাস ইতিমধ্যেই চিনের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। করোনাভাইরাস রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সম্প্রতি যে সমস্ত বিদেশিরা চিন মেইনল্যান্ডে গিয়েছিলেন তাঁদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top