News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জে বিদ্যালয়ে তালা টায়ার পুড়িয়ে বিক্ষোভ
Image

শিক্ষক বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জে বিদ্যালয়ে তালা টায়ার পুড়িয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ জানুয়ারি৷৷ শুক্রবার সকাল আটটায় বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদে জেলা শিক্ষা আধিকারিক অফিসের মুল ফটক এবং বিদ্যালয়ে তালা ঝুলালো৷ তাদের দাবি ইংরেজি বিষয় শিক্ষক ভাস্কর চক্রবর্তীকে পুনরায় বিদ্যালয়ে নিয়ে আসতে হবে৷ আর তা হলে বিদ্যালয় খুলা যাবে না৷


এদিন সকালে প্রতিদিনের ন্যায় যখন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করতে যায় তারা বাধা দেয়৷ ঢুকতে দেওয়া হয়নি তাদের৷ বিদ্যালয়ের মুল ফটকের সামনে প্রচুর সংখ্যক ছাত্র ছাত্রীরা শ্লোগান দিতে শুরু করে উই ওয়ান্ট ভাস্কর স্যার৷ তবে তাদের আন্দোলন থেমে যায়নি সকাল আটটা থেকে চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত৷ ঘটনাস্থলে উপস্থিত হন বিশালগড় মহকুমা আধিকারিক, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সরকার এবং এসএমসি কমিটির চেয়ারম্যান৷ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভায় বসা হয়৷


তাদের দাবি কিঞ্চিৎ হলেও পুরন করার আশ্বাস দেন৷ যে শিক্ষক বদলি হয়েছেন তাকে তিন মাসের জন্য এই বিদ্যালয়ে নিয়ে আসার আশ্বাস দিলেই আন্দোলনকারিরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়৷ আজকে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের পরীক্ষা ছিল৷পরীক্ষাও বাতিল করা হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top