News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২০-২১ বাজেট : মধ্যবিত্তের জন্য বিপুল কর ছাড়
Image

২০২০-২১ বাজেট : মধ্যবিত্তের জন্য বিপুল কর ছাড়

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার ২০২০-২১ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে মধ্যবিত্তের জন্য বিপুল কর ছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী  । গত বছরেও আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছিল।  সেই ছাড় বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।

দেশের অর্থনীতি নিম্নমুখী হলেও আয়করে বিপুল ছাড়ের কথা ঘোষণা করে মধ্যবিত্তের মন জয় করার চেষ্টা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে ব্যক্তিগত আয়কর দাতাদের দেওয়া হয়েছে বিপুল ছাড়। বেড়েছে আয়করের উর্ধ্বসীমা। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন ৫ লাখ টাকা পর্যন্ত আগের মত দিতে হবে না কোন কর। ৫ লাখ থেকে ৭.৫ লাখ আয়ে ২০ শতাংশের বদলে এবার দিতে হবে মাত্র ১০ শতাংশ। ৭.৫ লাখ থেকে ১০ লাখ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ। ১০ থেকে ১২.৫ লাখ আয়ে দিতে হবে ২০ শতাংশ। আগে ১২.৫ লাখ থেকে ১৫ লাখ টাকা বার্ষিক আয়ে দিতে হত ২৫ শতাংশ কর। ১৫ লাখের বেশি আয়ে কর দিতে হত ৩০ শতাংশ। এবার নয়া নিয়মে ফলে ১৫ লাখ আয় যাদের, তাদের বাঁচবে ৭৮ হাজার টাকা|

তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাধারণ বাজেট পেশ করে জানিয়েছেন, নতুন আয়কর নীতিতে ৭০ রকমের ছাড় বাদ দেওয়া হবে। অর্থাৎ যে করদাতা নতুন হারে কম কর দিতে চান তিনি ৭০ রকমের ছাড় পাবেন না। অন্য দিকে, পুরনো হারে কর দিলে সব রকমের ছাড়ই পাওয়া যাবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top