News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যার দেবী সরস্বতীর দু’দিনের আরাধনায় পরিলক্ষিত হল ব্যাপক উৎসাহ উদ্দীপনা
Image

বিদ্যার দেবী সরস্বতীর দু’দিনের আরাধনায় পরিলক্ষিত হল ব্যাপক উৎসাহ উদ্দীপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ বুধবার ও বৃহস্পতিবার সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ এবছর নির্ঘণ্ট অনুযায়ী সরস্বতী পুজো হয় ২৯ ও ৩০ জানুয়ারি, বুধ ও বৃহস্পতিবার৷ সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরার দিন৷ সরস্বতী পুজো মানেই, সকাল সকাল স্নান সেরে সেজে-গুজে মায়ের চরণে অঞ্জলি দেওয়ার ধুম, সারাটা দিন বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দে কাটানো৷ আর, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সুকল, কলেজ, প্যান্ডেলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া, ছোটদের হাতে খড়ি৷ সরস্বতী পুজোর দিন ছেলে মেয়ে নির্বিশেষে হলুদ পোশাক পরে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা করে৷ সরস্বতী পুজোর দিনটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়৷


ধরা হয়, এই দিন থেকে শীত শেষ হয়ে বসন্ত কালের সূচনা হল৷ ঋড়ঋতুর শেষ ঋতু হল বসন্ত৷ ঋতুরাজ বসন্তকে অন্যতম ভাগ্যবান মরশুম হিসেবে বিবেচনা করা হয় এবং এই কালকে প্রতীকায়িত করে বাসন্তী রং৷ আর, বাসন্তী ও হলুদ রং একে অপরের পরিপূরক৷ এই সময় উজ্জ্বল সূর্যের আলোয় প্রকৃতি ঝলমল করে উঠে৷ বসন্ত কাল ঝলকানো তাপ, কঠোর শীত এবং ভারী বৃষ্টির মধ্যে ভারসাম্যতা বজায় রাখে৷ এই ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায়, তাজা ফল এবং ফুট ফুটে৷ জ্ঞানের বা বিদ্যার আরাধ্যা দেবী বাগদেবী সরস্বতী৷ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর বন্দনায় মেতে উঠেন পড়ুয়া সহ ধর্মপ্রাণ মানুষজন৷


এবছর শুক্লা পঞ্চমী তিথি দু’দিনে পড়ায় বাগদেবীর আরাধনায় বাড়তি উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে সর্বত্র৷ কোথাও প্রথমদিন অর্থাৎ বুধবারে আবার কোথাও দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবারে বাগদেবীর আরাধনার প্রস্তুতি নেওয়া হয়েছে৷ সুকল, কলেজ সহ অন্যান্য শিক্ষাঙ্গন এমনকি বাড়িঘরেও বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ মানুষজনেরা৷ সাতসকালে ঘুম থেকে উঠেই স্নান করে শুচিবস্ত্রে পুজার জন্য প্রস্তুত হন ছাত্রছাত্রীরা৷ এদিন প্রত্যেকের মধ্যেই বাড়তি উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ কেননা সরস্বতী পূজা মানেই বাঁধনহারা আনন্দে ভেসে বেড়ানোর দিন৷ এদিন অভিভাবকদের তেমন শাসন বাড়ন থাকে না৷ বন্ধু বান্ধবীদের সঙ্গে চুটিয়ে আড্ডা ও হাতেহাত ধরে ঘুরে বেড়ানোর দিন৷ এযেন অঘোষিত ভ্যালেন্টাইনের নামান্তর৷


ঠিক সেই চিত্রই পরিলক্ষিত হলো সরস্বতী পুজার দিনে৷ কচিকাঁচা থেকে বড়রা সবাই হলুদ সহ নানারঙের শাড়ি পরিহিত হয়ে পুজায় হাজির৷ সাজগোঁজ অন্যান্য দিনের চেয়ে সম্পূর্ণ পৃথক৷ প্রত্যেকেই মায়ের চরণে পুষ্প পত্তাঞ্জলী প্রদান করে আশীর্বাদ প্রার্থনা করেন ভাল ফলাফলের জন্য৷ সেই শ্রদ্ধা ও আত্মবিশ্বাস সারা বছর ছাত্রছাত্রীদের পড়াশুনায় উদ্দীপনা জোগায়৷ সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মত্ত হয়ে উঠেন শিক্ষার্থীরা৷ অঞ্জলী প্রদানের পর প্রসাদ গ্রহণ করেই আনন্দ উল্লাসে মেতে উঠে সকলে৷ এযেন শিশু থেকে কিশোর কিশোরী ও যুবক যুবতীদের মনে নতুন ভবিষ্যতের স্বপ্ণ ফেরি করে বেড়ানোর উদ্দীপনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top