News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন সিএসি কমিটির সদস্য মদন লাল, আরপি সিং এবং সুক্ষ্ণণা নায়েক
Image

নতুন সিএসি কমিটির সদস্য মদন লাল, আরপি সিং এবং সুক্ষ্ণণা নায়েক

মুম্বই, ৩১ জানুয়ারি (হি.স.) : কপিল দেব-র পরবর্তী ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি (সিএসি) গড়ে ফেলল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)৷ শুক্রবার নতুন সিএসি কমিটির সদস্যদের নাম ঘোষণা করল বিসিসিআই৷ নতুন কমিটিতে রয়েছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ মদন লাল, টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি পেসার আরপি সিং এবং ভারতীয় মহিলা ক্রিকেটার সুক্ষ্ণণা নায়েক৷ আগামী এক বছর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি এই তিন সদস্য কাজ করবেন বলে জানান বিসিসিআই সচিব জয় শাহ৷ কপিলের ’৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মদন লাল৷ দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের পাশাপাশি ভারতীয় দলের কোচের ভূমিকাও পালন করেছেন ৬৮ বছরের দিল্লির এই ক্রিকেটার৷ তবে সিএসি-র নতুন গাইডলাইন সম্পর্কে এখনও অবগত নন ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা প্রাক্তন জাতীয় নির্বাচক৷ টিম ইন্ডিয়ার কোচ বেছে নেওয়ার পাশাপাশি এবার থেকে জাতীয় নির্বাচক কমিটির সদস্যদেরও বেছে নেবে সিএসি৷ মদন লাল, আরপি সিং-দের কমিটির প্রধান কাজ হল জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ এবং সদস্য গগন খোদার উত্তরসূরি বেছে নেওয়া৷ গত বছর আগস্টে রবি শাস্ত্রীকে দ্বিতীয়বার টিম ইন্ডিয়ার কোচ বেছে নেওয়ার পর দায়িত্ব ছাড়েন সিএসি-তিন সদস্য কপিল দেব, আংশুমান গায়কোয়াড এবং শান্তা রাঙ্গাস্বামী৷ তবে বিসিসিআই প্রথম ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির দায়িত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্ণণের উপর৷ সৌরভ-সচিন-লক্ষ্ণণের সিএসি প্রথমবার অনিল কুম্বলেকে টিম ইন্ডিয়ার কোচ বেছে নিয়েছিল৷ দ্বিতীয়বার এই কমিটি শাস্ত্রীর নামেই সিলমোহর দিয়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top