News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা কিষাণ শ্রমিক ও যুব কর্মী সমিতির রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত
Image

ত্রিপুরা কিষাণ শ্রমিক ও যুব কর্মী সমিতির রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি ৷৷ ত্রিপুরা কিষাণ শ্রমিক ও যুব কর্মী সমিতির রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়৷ বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও দাবিসনদ গৃহীত হয়৷


ত্রিপুরা কিষাণ শ্রমিক ও যুব কর্মী সমিতির বৈঠক শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিন্হা বলেন, এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন৷ এই সংগঠন দেশের এবং রাজ্যের সামাজিক অর্থনৈতিক ছাত্র, যুব, কৃষক শ্রমিক সহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলনে শামিল হবে৷ এটি তাদের ২৮তম বার্ষিক বৈঠক বলে জানান তিনি৷ সংগঠনের সভাপতি শ্রী সিন্হা অভিযোগ করেন, রাজ্যে সামাজিক অবক্ষয় দিনের পর দিন চরম আকার ধারণ করতে শুরু করেছে৷ কোন সন্ত্রাস বন্ধ হচ্ছে না৷ বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে৷

সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে না৷ এমএন রেগা প্রকল্পে ১০০ দিনের কাজ দেওয়ার কথা থাকলেও বর্তমান সরকারের আমলে ১৫-২০ দিনের বেশি কাজ পাচ্ছেন না শ্রমিকরা৷ তাতে শ্রমিকরা আরও অসহায় হয়ে পড়ছেন৷ ত্রিপুরা কিষাণ শ্রমিক ও যুব কর্মী সমিতি এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে জবাবদিহি চেয়ে নোটিশ পাঠাবে বলে জানান বিরজিৎবাবু৷ প্রয়োজনে তারা আইনের আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন তিনি৷


ত্রিপুরা কিষাণ শ্রমিক ও যুব কর্মী সমিতি সমাজের সকল অংশের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই বিগত ২৮ বছর ধরে পথচলা শুরু করেছে৷ আগামীদিনেও তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top