News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় চোরের দৌরাত্ম্য
Image

রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় চোরের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি ৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলি এলাকায় চোরের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে৷ শহর এলাকার বড়দোয়ালিতে রবিবার রাতে একটি দোকনে দুসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ শাটার কেটে চোরের দল দোকানে ঢুকে প্রচুর সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷ সোমবার সকালে বিষয়টি স্থানীয় মানুষের নজরেআসে৷ খবর পেয়ে দোকান মালিক ছুটে আসেন, খবর দেওয়া হয় পুলিশকে৷ উল্লেখ্য, গত ১ মাসে ওই এলাকার বারটি দোকানে পরপর চুরির ঘটনা ঘটেছে৷ এসব বিষয় নিয়ে এলাকার ব্যবসায়ীরা থানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশানও দিয়েছেন৷ কিন্তু কর্মী স্বল্পতার অজুহাত দেখিয়ে এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ৷ এ ধরনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷


খোদ রাজধানী আগরতলা শহর এলাকায় এ ধরনের চুরির ঘটনা পুলিশের অস্তিত্বকেও প্রশ্ণ সঙ্কটে ফেলে দিয়েছে৷ স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কর্মস্বল্পতার অজুহাত দেখিয়ে পুলিশ দায় এড়ানোর কৌশল নিচ্ছে৷ পুলিশ সক্রিয় হলে চুরির ঘটনা অনাহারেই বন্ধ করা সম্ভব হবে৷ পুলিশ দায়িত্ব পালনের বদলে এলাকার ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে রাত্রীকালীন পাহারার ব্যবস্থা করতে পরামর্শ দিচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা৷ উদ্বুত পরিস্থিতিতে দোকান ও সম্পদ রক্ষার তাগিদে ব্যবসায়ীরা জরুরী বৈঠকে বসার উদ্যোগ নিয়েছেন৷ তারা রাত জেগে পাহারা দিয়ে সম্পদ রক্ষা করতেই উদ্যোগী হয়েছেন বলে জানা গেছে৷ শুধু বড়দোয়ালিতেই নয় অন্যান্য এলাকাতেও এ ধরনের চুরির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে৷ পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ব্যবসায়ী এবং সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েছেন৷


এদিকে, রামনগর ৮নং রোডে গাঙ্গাইল রোড সংলগ্ণ এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরে ঢুকে আলমারী ভেঙে নগদ টাকা, সোনার গয়না সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে৷ তিন লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে বাড়ির মালিক ডক্টর অর্জুন দাস জানান৷ সপরিবারে তারা মেলাঘর গিয়েছিলেন৷ সোমবার সকালে বাড়িতে ফিরে তারা লক্ষ্য করেন বাড়িতে এই দুঃসাহসিক চুুরির ঘটনা ঘটেছে৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পরিবারের লোকজনদের আশঙ্কা স্থানীয় কোন চক্র এই ঘটনায় জড়িত রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top