News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ মেডিক্যাল ফ্যাকাল্টিকে স্বপদে পুণনিযুক্তির সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
Image

পাঁচ মেডিক্যাল ফ্যাকাল্টিকে স্বপদে পুণনিযুক্তির সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ পাঁচজন মেডিক্যাল ফ্যাকাল্টিকে স্বপদে পুণঃনিযুক্তির ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ৷ আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অখিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ আগামী ফেব্রুয়ারীর মধ্যে ওই পাঁচ মেডিক্যাল ফেকাল্টিকে পুণরায় স্বপদে নিযুক্তির নির্দেশ দিয়েছেন৷


এই বিষয়ে মেডিক্যাল ফ্যাকাল্টিদের পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, ২০১৯ সালের আগষ্টে আগরতলা সরকারী মেডিক্যাল কলেজের কয়েকজন মেডিক্যাল ফ্যাকাল্টিকে অন্যত্র অনির্দিষ্টকালের ডেপুটেশনে পাঠিয়েছিল রাজ্য সরকার৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতায় ত্রিপুরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন ডাঃ রূপালী চৌধুরী, ডাঃ অনিন্দিতা দত্ত, ডাঃ মিনাক্ষী দে, ডাঃ হিরন্ময় দে এবং ডাঃ এস কে জমাতিয়া৷ তাঁদের ২০১৯ সালের ৭ আগষ্ট স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনির্দিষ্টকালের ডেপুটেশনে পাঠিয়েছিল৷


ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি সুভাশিষ তলাপাত্রের সিঙ্গেল বেঞ্চে ওই পিটিশনের শুনানীতে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা অধিনিয়মের রুল ২১ উল্লেখ করে সওয়াল করেছিলাম, বলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন৷ তিনি জানান, প্রাকৃতিক দূর্যোগ কিংবা মহামারী দেখা না দিলে মেডিক্যাল ফ্যাকাল্টিদের নিয়ম অনুসারে অন্যত্র ডেপুটেশন কিংবা বদলী করা নিয়ম বিরুদ্ধ৷ তাঁর দাবি, রাজ্য সরকার ওই নিয়ম উলঙ্ঘন করে মেডিক্যাল ফ্যাকাল্টিদের ডেপুটেশনে পাঠিয়েছিল৷ ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ওই নিয়মের ভিত্তিতে স্বপদে তাঁদের পুণনিযুক্তির নির্দেশ দিয়েছিলেন৷ আদালতের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশনে বেঞ্চে আপিল করেন, জানান শ্রীরায়বর্মন৷


তিনি বলেন, আজ ওই আবেদনের চূড়ান্ত শুনানীর পর ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছেন৷ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবা অধিনিয়ম রুল ২১ এর ভিত্তিতে সাধারণ পরিস্থিতিতে মেডিক্যাল ফ্যাকাল্টিদের বদলী কিংবা ডেপুটেশনে পাঠানো যাবে না৷ এই রায় ঘোষণা করে ফেব্রুয়ারীর মধ্যেই পাঁচ মেডিক্যাল ফ্যাকাল্টিকে স্বপদে পুণনিযুক্তির নির্দেশ দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি৷

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top