News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন দশক ভারতের অগ্রগতির সাক্ষী থাকবে : রাষ্ট্রপতি
Image

নতুন দশক ভারতের অগ্রগতির সাক্ষী থাকবে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) :  ভারত তথা নতুন প্রজন্মের অগ্রগতির সাক্ষী হয়ে থাকবে নতুন দশক। শনিবার সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি সাংবিধানিক মৌলিক অধিকারের সঙ্গে কর্তব্যও যথা্যথ ভাবে পালন করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি।

এদিন রাষ্ট্রপতি জানিয়েছেন, একবিংশ শতাব্দীর তৃতীয় দশক নতুন ভারতের উত্থানের সাক্ষী থাকবে। চলতি শতাব্দীতে যারা জন্মেছে, তারাই জাতীয় বিষয়গুলিকে সদর্থক অংশগ্রহণ করবে। প্রযুক্তির অগ্রগতির ফলে তরুণ প্রজন্ম অনেক বিষয়ে তথ্যের দিক দিয়ে সমৃদ্ধ। তাদের কাছে দেশই প্রথম। তাদের মধ্যে দিয়েই নতুন ভারতের সূচনা হবে।

সাংবিধানিক মূল্যবোধের উপর আলোকপাত করে তিনি জানিয়েছেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করে ভারতের সংবিধান। পাশাপাশি সাম্য, মৈত্রী, ন্যায়, একতার প্রতি দেশবাসীর দায়িত্ববোধকে স্মরণ করিয়ে দেয় সংবিধান। জাতির জনকের জীবন ও জীবনবোধ অনুসরণ করে চললে এই কর্তব্য পালন করা সহজ হয়ে যায়। গান্ধীজির আদর্শ ও বাণী আজও দেশগঠনের জন্য একান্তভাবে প্রয়োজন। পাশাপাশি গণতন্ত্রে জনগণের হাতেই যে মূল ক্ষমতা কেন্দ্রিভূত, তাও মনে করিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি।

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বিরোধীদের ভূমিকা কি হওয়া উচিত সেই সম্পর্কে বলতে গিয়ে রাষ্ট্রপতি জানিয়েছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকার এবং বিরোধীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের অগ্রগতি এবং জনগণের সার্বিক উন্নয়ন দুই পক্ষের  প্রধান লক্ষ্য হওয়া উচিত।

কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করেছেন রাষ্ট্রপতি। উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত সহ একাধিক প্রকল্পের সাফল্য নিজের বক্তব্যে তুলে ধরেছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top