News Flash

  • Home
  • Uncategorized
  • শুধুমাত্র ওয়াইফাই নয়, দিল্লিতে ব্যাটারি চার্জিংও বিনামূল্যে : অরবিন্দ কেজরিওয়াল
Image

শুধুমাত্র ওয়াইফাই নয়, দিল্লিতে ব্যাটারি চার্জিংও বিনামূল্যে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): ভোটের দিন এগিয়ে আসতেই বাড়ছে সংঘাত| চলছে  বাকযুদ্ধ| বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘কেজরিওয়াল জি আপনি বলেছিলেন সমগ্র দিল্লিতেই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা প্রদান করবেন| আমি রাস্তায় ওয়াইফাই খুঁজতে খুঁজতে আসছিলাম, ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছে কিন্তু ওয়াইফাই খুঁজে পাইনি|’ অমিত শাহের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে খুব বেশি সময় নেননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল|

শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, ‘স্যার, বিনামূল্যে ওয়াইফাই-এর পাশাপাশি বিনামূল্যে চার্জিংয়েরও ব্যবস্থা করেছি আমরা|’ কেজরিওয়াল আরও লিখেছেন, ‘দিল্লিতে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যেই|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top