News Flash

  • Home
  • Uncategorized
  • রেল সফরে নিরাপত্তা, উদ্বিগ্ণ মহিলারা
Image

রেল সফরে নিরাপত্তা, উদ্বিগ্ণ মহিলারা

নিজস্ব প্রতিনিধি, ১৮ জানুয়ারি৷৷ রাজ্যের অভ্যন্তরে রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে৷ দেখা দিয়েছে উৎকন্ঠা৷ রেলের রাজ্যিক কর্তৃপক্ষ সব জেনেও না জানার ভান করে আছেন৷ অভিযোগ রেল যাত্রীদের নিরাপত্তাহীনতার বিষয়টি তাঁরা গুরুত্ব দিতে নারাজ৷ মহিলা যাত্রীদের রাত্রিকালীন রেলভ্রমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷

রাতের বেলায় যেসব লোকাল ট্রেন আগরতলা -ধর্মনগর,ধর্মনগর -আগরতলা, আগরতলা-সাব্রুম, সাব্রুম-আগরতলা চলাচল করে, সে সব ট্রেনে মহিলাযাত্রীদের উৎকন্ঠিতভাবে যাতায়াত করতে হয়৷ সন্ধ্যার পর মহিলা যাত্রীদের নিরাপত্তার অভাবে থাকতে হয়৷ কেননা উদয়পুর,বিলোনিয়া ষ্টেশনে রেল পৌঁছতেই হুড়মুড়িয়ে কিছু যুবক ট্রেনে উঠে মহিলা যাত্রীদের উত্যক্ত করতে থাকে৷ অভিযোগ, বখাটে যুবকরা অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে৷ অন্যযাত্রীদের পক্ষে প্রতিবাদ করার সাহস ও থাকে না৷ অনেকেই প্রতিবাদ করে হুমকির মুখে পড়তে হয়েছে৷

বিলোনিয়া থেকে সাব্রুম যাওয়ার পথে সম্প্রতি রাতের বেলায় কিছু মদমত্ত যুবক কামড়ায় উঠে অভব্য আচরন করতে থাকে৷ অসহায় হয়ে পড়েন যাত্রীরা৷ কোন ভাবে খবরটি সাব্রুম থানায় পৌঁছে যায়৷ ট্রেনটি সাব্রুম পৌঁছতেই পুলিশ এদের উঠিয়ে নিয়ে গারদে পুড়ে দেয়৷ স্থানীয়রা বলে থাকেন প্রায়শই এধরনের ঘটনা ঘটে থাকে৷ কিন্তু রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি৷

আজ এ বিষয়টি নিয়ে রেলের স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রেলের তরফে প্রতিটি থানাকে চিঠি দেয়া হয়েছে৷ রেল পুলিশও সতর্ক রয়েছে৷ তবে তিনি বলেন, রাজ্যে আরপিএফর সংখ্যা কম৷ তিনি জানিয়েছেন, আগামী কিছু দিনের মধ্যেই সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হবে এবং এর প্রক্রিয়া শুরু হয়েছে৷

উল্লেখ্য, আগরতলা থেকে লোকাল ট্রেন ছাড়াও ত্রিপুরাসুন্দরী,রাজধানী, কাঞ্চনজঙ্ঘা,হামসফর,হাবিবগঞ্জ, শিলচর রেল সার্ভিস রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top