News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি’র অধিক ক্ষমতায়নে সংবিধান সংশোধন, কাল গুয়াহাটিতে জনজাতি নেতাদের সাথে সংসদীয় কমিটির বৈঠক
Image

এডিসি’র অধিক ক্ষমতায়নে সংবিধান সংশোধন, কাল গুয়াহাটিতে জনজাতি নেতাদের সাথে সংসদীয় কমিটির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ সংবিধানের ১২৫তম সংশোধনের চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ মূলত, এডিসি’র অধিক ক্ষমতায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তাই, আগামী সোমবার গুয়াহাটিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের জনজাতি নেতা এবং জনজাতি ভিত্তিক স্বেচ্ছা সেবী সংগঠনের সাথে বৈঠক করবে৷ ওই বৈঠকে এডিসি’র অধিক ক্ষমতায়ন নিয়ে সংসদীয় কমিটি মতামত সংগ্রহ করবে৷ এদিকে আজ মেঘালয়ে তিনটি স্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধি সহ ২৭টি জনজাতির সংস্থার সাথে ৫ সদস্যক সংসদীয় স্থায়ী কমিটি বৈঠক করেছে৷ রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার নেতৃত্বে ওই কমিটি তাদের কাছ থেকে এডিসি’র অধিক ক্ষমতায়নে মতামত সংগ্রহ করেছে৷ সোমবার গুয়াহাটিতে বৈঠকের মেঘালয় ছাড়া বাকি ৭টি রাজ্যের জনজাতি প্রতিনিধিরা অংশ নেবেন৷

এ বিষয়ে রাজস্ব মন্ত্রী তথা আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা বলেন, দীর্ঘ সময় ধরে এডিসি’র অধিক ক্ষমতায়নের দাবি জানানো হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যে সংবিধানের সংশোধনের চিন্তা ভাবনা করছে৷ তাই, আগামী সোমবার গুয়াহাটিতে সংসদীয় স্থায়ী কমিটির সাথে উত্তর পূর্বাঞ্চলের জনজাতি নেতারা ওই বৈঠকে অংশ নেবেন৷ তিনি বলেন, দলের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বদের সাথে নিয়ে আইপিএফটির সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মার নেতৃত্বে ৮ জনের প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেবেন৷ রাজ্যের পরিস্থিতির নিরিখে এডিসি’র অধিক ক্ষমতায়নে তাঁরা মতামত পেশ করবেন৷ এদিকে, আইএনপিটি’র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ জেএমএসিএএ’র সদস্যরা ওই বৈঠকে অংশ নেবেন৷

আজ মেঘালয়ে সাংসদ আনন্দ শর্মার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি এডিসি’র অধিক ক্ষমতায়নে মতামত সংগ্রহ করেছে৷ শ্রী শর্মা বলেন, আজ আমরা বিভিন্ন জনজাতি সংস্থা এবং শ্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধিদের কাছ থেকে এডিসি’র অধিক ক্ষমতায়নে সংবিধান সংসদ সংশোধনে মতামত সংগ্রহ করেছি৷ সোমবার গুয়াহাটিতে অনুষ্ঠিত বৈঠকে আরও মতামত সংগ্রহ করা হবে৷ তিনি জানান, আগামী মার্চে সংসদে এই কমিটি সংবিধান সংশোধনে প্রাপ্ত মতামতের ভিত্তিতে রিপোর্ট পেশ করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top