News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই ম্যারাথনে দৌড়তে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বৃদ্ধের
Image

মুম্বই ম্যারাথনে দৌড়তে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বৃদ্ধের

মুম্বই, ১৯ জানুয়ারি (হি.স.) : রবিবাসরীয় সকালে মর্মান্তিক খবর | ম্যারাথনে দৌড়তে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ৬৪ –এর এক বৃদ্ধের। ঘটেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে। বছর বয়সী ওই বৃদ্ধের নাম গজানন মালজালকার। তিনি ছাড়া আরও সাতজন আজ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। উদ্যোক্তাদের তরফে এই ঘটনায় গভীরভাবে দুঃখপ্রকাশ করার পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার ছিল মুম্বই ম্যারাথন ২০২০ –এ প্রতিযোগিতা | এই ম্যারাথনের সিনিয়র সিটিজেন বিভাগে নাম দিয়েছিলেন গজানন। এদিন অন্য প্রতিযোগীদের সঙ্গে দৌড়ও শুরু করেন। কিন্তু, নির্ধারিত চার কিলোমিটার রাস্তা পেরোনোর পরেই আচমকা অচৈতন্য হয়ে রাস্তার ওপর পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে বম্বে হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন উদ্যোক্তারা। কিন্তু, সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গজানন ছাড়াও এই ম্যারাথন চলাকালীন আরও সাতজন হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে হিমাংশু ঠাক্কর(৪০) নামে এক ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। বাকিদের চিকিৎসা চলছে।

এই ঘটনায় গভীরভাবে দুঃখপ্রকাশ করে উদ্যোক্তাদের তরফে মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top