News Flash

  • Home
  • Uncategorized
  • লাইসেন্স বিহীন রিকশা-শ্রমিকদের জরিমানা আদায় অভিযান শুরু আগরতলায়
Image

লাইসেন্স বিহীন রিকশা-শ্রমিকদের জরিমানা আদায় অভিযান শুরু আগরতলায়

আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.) : প্যাডেলচালিত রিকশা চালকদের লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে৷ আগরতলা পুরনিগমের টাস্কফোর্স বাহিনী বৃহস্পতিবার আগরতলা শহর এলাকায় লাইসেন্সবিহীন রিকশা চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে৷ যাঁদের লাইসেন্স নেই তাঁদের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হচ্ছে৷ রিকশা চালকদের আগরতলা পুরনিগম থেকে গতকাল থেকেই লাইসেন্স প্রদানও শুরু হয়েছে৷

বৃহস্পতিবার টাস্কফোর্স বাহিনী নিয়ে রিকশা চালকদের লাইসেন্স পরীক্ষার কাজে কোমর বেঁধে নামেন পুর নিগমের কর্মকর্তারা৷ শহরের বিভিন্ন স্থানে প্যাডেল চালিত রিকশাগুলি আটক করে চালকের লাইসেন্স পরীক্ষা করেন তাঁরা৷ আচমকা রিকশা চালকদের লাইসেন্স দেখার ফলে তাঁরা বিপাকে পড়েন৷ কারণ, অনেকের লাইসেন্স নেই। ফলে তাঁদের জরিমানা দিতে হচ্ছে।

এদিকে, অনেকে রোজগার হওয়ার আগেই ১০০ টাকা জরিমানার টাকা মিটিয়ে দিতে বাধ্য হন আজ৷ তাতে রিকশা চালকদের মধ্যে তীব্র ক্ষোভেরও সঞ্চার হয়েছে৷ রিকশা চালকদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তাঁরা জোরালো দাবি জানান৷

পুরনিগমের আধিকারিকের বক্তব্য, তাঁদের সাথে আলোচনা করেই লাইসেন্স প্রদান শুরু হয়েছে। এক্ষেত্রে তাঁদের সতর্ক করা হয়েছিল, বিনা লাইসেন্সে আগরতলায় রিকশা চালানো যাবে না। ওই আধিকারিকের দাবি, রিকশা চালকদের সংগঠন এবং বেশ কয়েকজন রিকশা চালকদের সম্মতিতে ওই কাজ শুরু হয়েছে। অথচ, রিকশা চালকরা অনেকেই সময়মতো লাইসেন্স করেননি।

এদিকে রিকশা শ্রমিক সংগঠনের নেতার বক্তব্য, রিকশার মালিকরা লাইসেন্স করেননি। ফলে এখন রিকশা শ্রমিকদের ভুগতে হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top