News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় জীবনশৈলী আশার আলো দেখাচ্ছে : প্রধানমন্ত্রী
Image

ভারতীয় জীবনশৈলী আশার আলো দেখাচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : ভারতীয় জীবনবোধই পারে বিশ্বকে ঘৃণা, হিংসা, সংঘর্ষ, সন্ত্রাসবাদ থেকে মুক্তি দিতে বলে বললেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেরলের কোঝিকোড় আইআইএমের এমডিসি কমপ্লেক্সে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, গোটা বিশ্ব এখন ভিত্তিহীন ঘৃণা, হিংসা, দ্বন্দ্ব, সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে চাইছে। এমন পরিস্থিতিতে ভারতীয় জীবনবোধই আশার আলোর দেখাচ্ছে। দ্বন্দ্ব দূর করার জন্য হিংসা বা পেশি শক্তির প্রদর্শন নয়।

আলাপচারিতার মধ্যে দিয়েই সমস্যার সমাধান রয়েছে। ভারতের চেতনা ও মননশীলতা গোটা বিশ্বকে অনেক কিছু দিয়েছে এবং আগামীদিনেও অনেক জিনিস দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে সকল সমস্যা জর্জরিত গোটা বিশ্ব সেই সকল সমস্যার সমাধান ভারতের দর্শনের মাধ্যমে করা সম্ভব। ভারতীয় দর্শন সর্বব্যাপী এবং বৈচিত্রে ভরা।

ক্রমাগত তা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। পশ্চিমী সংবিধানে মহিলাদের ভোটাধিকার অনেক দেরিতে দিয়েছে। কিন্তু ভারতীয় সংবিধান প্রথম দিন থেকেই, তা দিয়ে এসেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top