News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ দিনের মধ্যে পাম্প অপারেটরকে পুনর্বহালের নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের
Image

১৫ দিনের মধ্যে পাম্প অপারেটরকে পুনর্বহালের নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.) : মন্ত্রীর সুপারিশে বরখাস্ত পাম্প অপারেটরকে ১৫ দিনের মধ্যে চাকুরীতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। আজ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুভাশিষ তালপাত্র এই রায় দিয়েছেন।

এ-বিষয়ে আইনজীবী বিপ্লব দেবনাথ বলেন, ধলাই জেলার কমলপুর মহকুমার নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের পাম্প অপারেটর উত্তম দেবকে খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেবের সুপারিশে বরখাস্ত করা হয়েছিল। ২০১৮ সালের ১৮ নভেম্বর এক চিঠি দিয়ে তাকে বরখাস্তের পাশাপাশি জয়জিৎ মণ্ডলকে নিয়োগপত্র দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই, উত্তম দেব-কে পাম্প অপারেটরের চাকুরী থেকে বরখাস্ত করা হয়। ওই পদক্ষেপের বিরোধিতায় উত্তম দেব ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিলেন, বলেন বিপ্লব দেবনাথ।

তিনি বলেন, আজ ওই মামলায় চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা হয়েছে। বিচারপতি সুভাশিষ তালপাত্র উত্তম দেবের পক্ষে রায় দিয়েছেন। বিপ্লব বাবু জানান, তাঁর মক্কেল উত্তম দেব-কে ১৫ দিনের মধ্যে পাম্প অপারেটর পদে পুনর্বহালের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। সাথে, জয়জিৎ মণ্ডলের নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিপ্লববাবুর কথায়, ত্রিপুরা হাইকোর্ট পাম্প অপারেটর বারখাস্তে মন্ত্রীর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে।

Releated Posts

‘ত্রিপুরেশ্বরী বীণা’-র উদ্ভাবনে ভারতীয় পেটেন্ট পেলেন ড. জয়ন্ত সরকার

আগরতলা, ২৮ জুলাই: ত্রিপুরার সাংস্কৃতিক জগতে যুক্ত হলো এক নতুন পালক। আগরতলার বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ড. জয়ন্ত…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top