News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯৬৫ ও ১৯৭১ যোদ্ধাদের বিশেষ পেনশন প্রদানের প্রস্তাব পাঠানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকে : সেনাপ্রধান
Image

১৯৬৫ ও ১৯৭১ যোদ্ধাদের বিশেষ পেনশন প্রদানের প্রস্তাব পাঠানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকে : সেনাপ্রধান

জয়পুর, ১৪ জানুয়ারি (হি.স.): ১৯৬৫ এবং ১৯৭১-এর যোদ্ধাদের বিশেষ পেনশন দেওয়ার প্রস্তাব প্রতিরক্ষামন্ত্রককে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে। মঙ্গলবার রাজস্থানের জয়পুরে সেনাবাহিনীর ভেটেরানর্স ডে (প্রবীণ দিবস) উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে-সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরা।

এদিন প্রাক্তন সেনানীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান জানিয়েছেন, আপাতকালীন এবং স্বপ্ল-মেয়াদী কমিশনড সেনা অফিসাররা যারা পাকিস্তানের বিরুদ্ধে ১৯৬৫ এবং ১৯৭১-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের জন্য বিশেষ পেনশন প্রদানের প্রস্তাব প্রতিরক্ষামন্ত্রককে পাঠিয়েছে সেনাবাহিনীর সদর দফতর। কারণ এই দুই ধরণের সেনা অফিসারেরা স্বাভাবিক পেনশন প্রাপকের যোগ্যতা অর্জন করার আগেই অবসর নেয়। তাই স্বতন্ত্র সেনানী সম্মান পেনশন প্রকল্পের আওতাও এই সকল প্রাক্তন সেনানীদের বিশেষ পেনশন দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top