News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী : সিপিএমের সাথে মিলে কংগ্রেস অস্থিরতা কায়েমে প্ররোচনা দিচ্ছে, অভিযোগ বিজেপির
Image

ব্রু শরণার্থী : সিপিএমের সাথে মিলে কংগ্রেস অস্থিরতা কায়েমে প্ররোচনা দিচ্ছে, অভিযোগ বিজেপির

আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় কংগ্রেস ও সিপিএমের মধ্যে ছায়া জোট রয়েছে তা এবার প্রমাণিত হয়ে গেছে৷ সোমবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস ও সিপিএমকে নিশানা করে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের দাবি, ব্রু শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে বিরোধীরা প্ররোচনা দিয়ে অস্থিরতা কায়েম করতে চাইছে৷ তাই, শরণার্থী প্রত্যাবর্তনে কংগ্রেস সময়সীমা বেঁধে দিয়েছে৷

প্রসঙ্গত, ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থীদের প্রত্যাবর্তনে গতকাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা ত্রিপুরা ও মিজোরাম সরকারকে একমাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন৷ এবিষয়ে নবেন্দু বলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস কমিটিতে অনেক বাম অনুরাগী রয়েছেন৷ তারা বামেদের সাথে মিলে প্ররোচনা দিয়ে ত্রিপুরায় অস্থিরতা সৃষ্টি করছে৷ তিনি বীরজিৎ সিনহাকে কটাক্ষ করে বলেন, ব্রু শরণার্থী সমস্যা নতুন নয়৷ কেন্দ্রে ও মিজোরামে কংগ্রেস সরকার এবং ত্রিপুরায় কংগ্রেসের মিত্র সরকার থাকা সত্ত্বেও দীর্ঘকাল ব্রু শরণার্থী সমস্যা জিইয়ে রয়েছে৷ কিন্তু, কেন্দ্রে সরকার পরিবর্তন হওয়ার পর ব্রু শরণার্থীদের নিয়ে নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে৷

নবেন্দু’র দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ব্রু শরণার্থী সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিকতার সাথে পদক্ষেপ নিচ্ছে৷ তেমনি, ত্রিপুরায় বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্য সরকারও ব্রু শরণার্থী সমস্যা সমাধানে আন্তরিকতার সাথে কাজ করে চলেছে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার ব্রু শরণার্থীদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্র ও মিজোরাম সরকারের সাথে আলোচনার মাধ্যমে ব্রু শরণার্থীদের পুনর্বাসনের স্থায়ী ব্যবস্থা করতে চাইছেন৷ কারণ, ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা এবং জাতি উপজাতির মধ্যে মেলবন্ধন অটুট রাখার ক্ষেত্রে ব্রু শরণার্থী সমস্যা সমাধানও খুবই জরুরি৷

নবেন্দু’র অভিযোগ, সিপিএমের প্ররোচনায় কংগ্রেস রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে৷ তাই, ব্রু শরণার্থী ইস্যুতে হুমকি দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে৷ তাঁর দাবি, ব্রু শরণার্থী সমস্যা সমাধানে কংগ্রেস কখনই সক্রিয় ভূমিকা নেয়নি৷ কিন্তু, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার অত্যন্ত সংবেদনশীল এই ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top