News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের বর্তমান পরিস্তিতি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী
Image

দেশের বর্তমান পরিস্তিতি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের বৈঠকের পর দেশের বর্তমান পরিস্তিতি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী| এদিন কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বেকারদের চাকরির জন্য সরকারের কী পরিকল্পনা রয়েছে? বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সে কথা বলুন।

সিএএ-র বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ এবং আগামী পদক্ষেপ নিয়ে সোমবার দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । এই বৈঠক শেষে রাহুল বলেন, সরকার আসল সমস্যা সমাধানের বদলে নজর ঘোরানোর চেষ্টা করছে। বেকারদের চাকরির জন্য সরকারের কী পরিকল্পনা রয়েছে? বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সে কথা বলুন। ছাত্রদের কথা শোনা ও তাঁদের সঙ্গে কথা বলার পরিবর্তে পুলিশকে ব্যবহার করে উল্টে তাঁদেরকেই আক্রমণ করা হচ্ছে।

বেকারত্ব এবং অর্থনীতির বেহাল অবস্থা, এই মুহূর্তে এগুলোই এখন দেশের জ্বলন্ত সমস্যা। সেই সমস্যা নিয়ে কোনও সমাধান সূত্র বার করতে পারছেন না প্রধানমন্ত্রী। তিনি দেশের সবথেকে বেশি   ‘অপকার’ করছেন। রাহুল বলেন, “দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রীর সেই সৎ সাহস নেই। তাঁর ছাত্রছাত্রীদের মুখোমুখি হওয়ার সাহস নেই। আর সেকারণেই তাঁদের ওপর পুলিশ দিয়ে আক্রমণ করা হচ্ছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top