News Flash

  • Home
  • Uncategorized
  • গাঁজা বিরোধী অভিযানে নেমে বিক্ষোভের মুখে পালিয়ে বাঁচে পুলিশ, অতিরিক্ত বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আটক তিন
Image

গাঁজা বিরোধী অভিযানে নেমে বিক্ষোভের মুখে পালিয়ে বাঁচে পুলিশ, অতিরিক্ত বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আটক তিন

আগরতলা, ৯ জানুয়ারি (হি. স.) : গাঁজা বিরোধী অভিযানে নেমে স্থানীয় জনগনের বিক্ষোভের মুখে প্রাণভয়ে পালিয়ে বাঁচেন পুলিশ। পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ, টিএসআর এবং বিএসএফ জওয়ানরা ছুটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন বিক্ষোব্ধ স্থানীয় জনগণ দা, গুলতি দিয়ে আক্রমণ করেছিলেন। শুধু তাই, পুলিশের গাড়ি ভাংচুরের সাথে কেরোসিন ঢেলে আগুন লাগানোর সময় মেলাঘর থানার ওসি অল্পেতে রক্ষা পান। অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের মৃদু লাঠিচার্জ করতে হয়েছে। এদিনের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

আজ মেলাঘর থানার পুলিশ ওসি কলুরাম দাসের নেতৃত্বে গাঁজা বিরোধী অভিযানে নামেন। মেলাঘর থানাধীন তৈবান্দাল এডিসি ভিলেজের কমল চৌধুরী পাড়ায় গাঁজা ক্ষেত ধ্বংশ করার স্থানীয় গাঁজা চাষীদের বিক্ষোভের মুখে পরে পুলিশ। গাঁজা চাষীরা স্থানীয় জনগণকে সাথে দা, গুলতি দিয়ে পুলিশকে আক্রমণ করেন। ঢিল ছুড়ে পুলিশের গাড়ির কাঁচও ভেঙে দেন। শুধু তাই নয়, কেরোসিন ঢেলে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার সময় কেরোসিন মেলাঘর থানার ওসি-র শরীরেও পড়েছে। অল্পেতে তিনি রক্ষা পেয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ প্রাণভয়ে পালিয়ে বাঁচেন।

কিন্তু পরবর্তী সময়ে বিশাল পুলিশ, টিএসএর বাহিনী এবং বিএসএফ জওয়ানদের সাথে নিয়ে গাঁজা ক্ষেত ধ্বংশ করতে যান। তখন বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে। এদিনের পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে পুলিশ আটক করেছে।

এ-বিষয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, মেলাঘর থানার পুলিশ প্রথমে দুইটি স্থানে গাঁজা ক্ষেত ধ্বংশ করতে সক্ষম হয়। কিন্তু কমল চৌধুরী পাড়ায় তৃতীয় গাঁজা ক্ষেত ধ্বংশ করতে বিক্ষোভের মুখে পরে পুলিশ। স্থানীয় জনগণ পুলিশের উপর আক্রমণ করলে পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ, টিএসএর ও বিএসএফ জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top