News Flash

  • Home
  • Uncategorized
  • তুষারপাতে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ, আটকে বহু পর্যটক
Image

তুষারপাতে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ, আটকে বহু পর্যটক

সিমলা, ৯ জানুয়ারি (হি. স.)  : তুমুল তুষারপাতে বিধ্বস্ত  হিমাচলপ্রদেশ । বরফে রাজ্যের প্রায় ২৫০টি রাস্তা বন্ধ হয়ে গেছে। বহু পর্যটক আটকে পড়েছেন। তুষারধসের খবর এসেছে রাজ্যের একাধিক প্রান্ত থেকে। এখনও কোনও হতাহতের খবর এসে না পৌঁছলেও, পরিস্থিতি যে কোনও সময় খারাপ হতে পারে বলে বারবার সতর্ক করছে প্রশাসন।

আবহাওয়া দফতর জানিয়েছে, সিমলার তাপমাত্রা শূন্যের চেয়ে দু’ডিগ্রি নীচে। গত কয়েকদিন ধরে নিরবচ্ছিন্ন তুষারপাত হচ্ছে গোটা হিমাচলজুড়ে। রাস্তাঘাট সমস্ত ঢেকে গিয়েছে বরফে, ঢেকে গিয়েছে রাস্তার পাশের বসার চেয়ার। পাহাড়ি গাছগুলোর ডালে ডালে যেন বরফের ঝাঁক ধরে রয়েছে। দিনের বেলা রোদ উঠলেও, সূর্য ডুবতেই হাড়কাঁপানো ঠান্ডায় ছেয়ে যাচ্ছে হিমাচল। এ সবের মধ্যেই বহু পর্যটক শুধু বরফ দেখতেই সিমলায় ভিড় জমাচ্ছেন৷ কিন্তু প্রশাসন সতর্কতা জারি করে পর্যটকদের আসতে বারণ করছে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকরা যেন সেখানে না যান।

সিমলা পুলিশ জানিয়েছে, শহরের সঙ্গে সংযোগকারী সমস্ত রাস্তা বন্ধ। বরফের পুরু আস্তরণের জেরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে গাড়ি। ফলে রাস্তা না খোলা পর্যন্ত সেখানে না যাওয়াই ভাল। একই নির্দেশ দিয়েছে কুলু পুলিশও। ভারী তুষারপাতের জেরে মানালির অধিকাংশ রাস্তাও বন্ধ হয়ে রয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সিমলায় বরফ পড়েছে ২০ সেন্টিমিটার। ডালহৌসিতে বরফ পড়েছে ৩৫ সেন্টিমিটার, মানালিতে ২২ সেন্টিমিটার। তবে সব জায়গাকে ছাপিয়ে গেছে খাড়াপথ এলাকা। সেখানে ৬০ সেন্টিমিটার বরফ পড়েছে। যে কোনও সময়ে তুষারধস নামতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top