News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা : পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর
Image

ত্রিপুরা : পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

আগরতলা, ৭ জানুয়ারি (হি.স.) : পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে নৃসংশভাবে খুন করলেন স্বামী। কৈলাসহরের মাগুড়িউলি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায় সংগঠিত এই বর্বরতম ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানি থানার পুলিশ জানিয়েছে, রমিজ আলী তার স্ত্রী হোসনা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে। ওই ঘটনায় মামলা রুজু হয়েছে। ঘাতক স্বামী এখন পলাতক।

পেশায় দিন মজুর রমিজ আলীর সাথে ৮ মাস পূর্বে সামাজিক রীতি মেনে হোসনা বেগমের সাথে বিয়ে হয়েছিল। প্রতিবেশীদের বক্তব্য, রমিজ আলীর মাথায় সামান্য সমস্যা রয়েছে। তাই, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। জনৈক প্রতিবেশী জানিয়েছেন, মাঝে দুই পরিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া আলোচনার মাধ্যমে মিটিয়েছে। কিন্তু, আজ এমন পরিণতি হবে তা কেউ কল্পনাও করেনি।

ইরানি থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে দেখতে পেয়ে তাদের প্রতিবেশীরা গ্রাম প্রধানকে খবর দেন। গ্রাম প্রধান এসে দেখে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৈলাসহর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের বক্তব্য, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে। তবে, ঘটনাস্থলে কোন অস্ত্র উদ্ধার হয় নি। ওই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে। তবে মৃতার স্বামী পলাতক। পুলিশের দাবি, আজকের মধ্যেই মৃতার স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ। এদিকে, মৃতদেহ ময়না তদন্তের পর মৃতার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top