News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশ এবং প্রতিরক্ষা নীতির বহু সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী : অমিত শাহ
Image

বিদেশ এবং প্রতিরক্ষা নীতির বহু সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী : অমিত শাহ

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : দেশের বিদেশ এবং প্রতিরক্ষা নীতির বহু সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালের আগে দেশের কোনও প্রতিরক্ষা নীতি ছিল না। সেই সময় বিদেশ নীতির মাধ্যমে প্রভাবিত হত প্রতিরক্ষার সিদ্ধান্তগুলি বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

মঙ্গলবার রাজধানী দিল্লিতে মহারাষ্ট্র সদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের উপর লেখা বই কর্মযোদ্ধা গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষ্যে বলতে গিয়ে অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজের একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে ভারতের উপর কেউ আঘাত হানলে তার যোগ্য জবাব দেওয়া হবে। দীর্ঘ সময় পড়ে ভারতের বিদেশনীতির ভিত্তি তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সাম্যের ভিত্তিতে বিদেশনীতি গড়ে তুলেছেন তিনি। ভুটান সফরে গেলে প্রধানমন্ত্রী বড় ভাইয়ের আচরণ করেন না। আবার আমেরিকা সফরে গিয়ে চোখে চোখ রেখে কথা বলেন। 

অমিত শাহ আরও জানিয়েছেন, গণতন্ত্রে জনগণের স্বীকৃতি সরকারের কাছে প্রধান প্রাপ্তি। জনাদেশই জনগণের আর্শীবাদ। রাজ্য ও কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই জনাদেশ গিয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তি, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, তিন তালাক বিরোধী বিল, উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের বিষয়গুলি মোদী সরকার দিয়েছে। যে সকল বিষয়গুলি ৭০ বছর ধরে জট বেঁধে ছিল। আগের সরকার যে সকল সমস্যার সমাধান করতে ভয় পেত। বিজেপি সরকার সেই সকল সমস্যার সমাধান করেছে। 

কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ জানিয়েছেন ১৯৬৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত তোষণ, জাতিবাদ, পরিবারতন্ত্রের রাজনীতি সমাজকে ছিন্নভিন্ন করে ছেড়েছে। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ইস্তেহার কেবল মাত্র কাগজের টুকরো হয়ে থেকে যায়নি। ইস্তেহারে  প্রতিশ্রুতি দেওয়া ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। 

প্রধানমন্ত্রীর চারিত্রিক দিক তুলে ধরে তিনি বলেন, নরেন্দ্র মোদী সংবেদনশীল, কুশল সংগঠক, দক্ষ প্রশাসক। প্রকৃত অর্থে তিনি একজন স্টেটসম্যান। অমিত শাহ জানিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করে তিনি ধন্য।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top