News Flash

  • Home
  • Uncategorized
  • গুলি ছুঁড়ে ৭০ হাজার টাকা ছিনতাই, অধরা দুষৃকতী, চাঞ্চল্য গর্জিতে
Image

গুলি ছুঁড়ে ৭০ হাজার টাকা ছিনতাই, অধরা দুষৃকতী, চাঞ্চল্য গর্জিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ গুলি ছুঁড়ে ৭০ হাজার টাকা ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যায় দুষৃকতীরা৷ পরে অবশ্য নদীর চরে বাইকটি উদ্ধার হয়েছে৷ কিন্তু টাকা এখনও উদ্ধার হয়নি৷ প্রকাশ্য দিবালোকে এ ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোমতি জেলার গর্জি এলাকায়৷


গর্জি ফাঁড়ির ওসি শান্তনু দেববর্মা জানিয়েছেন, বন্ধন ব্যাংকের কালেকশন ম্যানেজার সঞ্জিত রুদ্রপালের কাছ থেকে টাকা ছিনতাই করেছে দুষৃকতকারীরা৷ তিনি বলেন, এদিন ঋণের কিস্তি আদায় করতে গর্জি থানাধীন এলংবাড়ি এডিসি ভিলেজে গিয়েছিলেন সঞ্জয় রুদ্রপাল৷ কিস্তি বাবদ ৭০ হাজার টাকা সংগ্রহ করে ফেরার সময় তিন দুষৃকতী তাঁর কাছ থেকে টাকা ছিনতাই করেছে৷ তাঁর বাইকে বসেই তারা টাকা নিয়ে পালিয়েছে৷ যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুঁড়ে গেছে৷ গুলি অবশ্য তাঁর শরীরে লাগেনি, তবে কার্তুজের খোল পাওয়া গিয়েছে, বলেন শান্তনু দেববর্মা৷


তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ এদিকে, ছিনতাইয়ের ঘটনায় গর্জি ফাঁড়িতে একটি মামলা হয়েছে৷ শান্তনু দেববর্মা বলেন, ছিনতাইয়ের ঘটনায় তল্লাশিতে নেমে মহারানি ফাঁড়ির অধীন কৃষ্ণভক্তপাড়ায় নদীর চরে বাইকটি উদ্ধার হয়েছে৷ কিন্তু টাকা উদ্ধার হয়নি এখনও৷ তিনি বলেন, ছিনতাইকারীদের খোঁজে জোরদার তল্লাশি চলছে৷ খুব শীঘ্রই সাফল্য মিলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷


এদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, প্রকাশ্য দিবালোকে এভাবে ছিনতাইয়ের ঘটনা সাম্প্রতিক অতীতে এই এলাকায় ঘটেনি৷ স্বাভাবিকভাবেই ঘটনায় সমগ্র এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top