News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষতিপূরণ নিয়ে সপাকে কটাক্ষ যোগীর
Image

ক্ষতিপূরণ নিয়ে সপাকে কটাক্ষ যোগীর

লখনউ, ৪ জানুয়ারি (হি.স.) : আন্দোলনের নামে সিএএ-র বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ দেখিয়েদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন সপা। রাজ্যের প্রধানবিরোধী দলের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দায় সোচ্চার হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য।

শনিবার নিজের একাধিক ট্যুইটবার্তায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন, জনগণ দেখছে এবং বুঝতে পারছে। তোষণের রাজনীতি থেকে পিছু হটেনি সপা। তাদের এই মনোভাব কোনওদিন সফল হবে না। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন যে যারা জনগণের সম্পত্তি নষ্ট করল তাদের জন্য এত দরদ কিসের? দুষ্কৃতি এবং দাঙ্গাবাজদের পাশে কেন দাঁড়িয়েছে সপা? পাশাপাশি তিনি আশ্বস্ত করে জানিয়েছেন যে রাজ্য সরকার পুরো দমে নিজের কর্তব্য পালন করে চলেছে।

উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য জানিয়েছেন, সপা দলটি পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। যারা অরাজকতা ছড়াচ্ছে, তাদের মদত দেওয়া হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী হিংসাত্মক আন্দোলনে নিহত এবং যারা জেলে রয়েছে তাদের পেনশন দেওয়ার ঘোষণা শুক্রবার করেছেন সমাজবাদী পার্টির নেতা তথা বিরোধী দলনেতা রামগোবিন্দ চৌধুরী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top