News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দো-বাংলা সম্প্রীতির যৌথ উদ্যোগ, ১০ বছর বাদে ঘরে ফিরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার তানসেন
Image

ইন্দো-বাংলা সম্প্রীতির যৌথ উদ্যোগ, ১০ বছর বাদে ঘরে ফিরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার তানসেন

আগরতলা, ২ জানুয়ারি (হিঃসঃ)৷৷ দীর্ঘ ১০ বছর বাদে দেশে ফিরলেন তানসেন মিয়া৷ বাংলাদেশী ওই নাগরিক মানসিক ভারসাম্যহীন হয়ে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে এদেশে প্রবেশ করেছিলেন৷ তারপর তার খোঁজ পাওয়া গিয়েছে তামিলনাড়ুর কালপাক্কামে৷ গতকাল রাতে আগরতলায় আখাউড়া সীমান্তে পরিবারের সদস্যদের হাতে তাকে তোলে দেওয়া হয়েছে৷ এখন তিনি সুস্থ৷ তাই, এতকাল বাদে পরিবার এবং দেশে ফিরে অনুভূতি জানাতে চোখ ছলছল করছিল তার৷ দুই দেশের কূটনৈতিক স্তরের চেষ্টায় হারানো মানুষ ফিরে পেয়ে ধন্যবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলেছিলেন তানসেন মিয়ার স্ত্রী মীনা বেগম৷ শুধু তার চোখেমুখে প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দ ফুটে উঠেছে৷

এর জন্য তামিলনাড়ুর এস্পায়ারিং লিভস স্বেচ্ছাসেবী সংস্থাকেও কৃতজ্ঞাতা জানাতে ভুলেননি তাঁরা৷ অবশ্য, তানসেনের দেশে ফিরে যাওয়ায় ইন- বাংলা সম্প্রীতির এক নতুন অধ্যায় রচিত হয়েছে বলেই মনে করা হচ্ছে৷
এস্পায়ারিং লিভস স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য মনীশ কুমার পুরো ঘটনা তুলে ধরে জানান, মানসিক ভারসাম্যহীন নিখোঁজদের খোঁজে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান কাজ৷ এখন পর্যন্ত এমন ১০৪ জন নিজের বাড়ি ফিরে যেতে পেরেছে৷ তিনি বলেন, ২০১৮ সালের অক্টোবরে তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় লিটল হার্টস হোমে গিয়েছিলেন৷ ওই হোম মূলত মানসিক ভারসাম্যহীনদের পরিচর্যা করে৷ সেখানেই তানসেন মিয়ার সাথে আমার দেখা হয়৷ মনীশের কথায়, তানসেনের সাথে কথা বলে বুঝতে পারেন তিনি বাংলা বুঝেন৷ তাই, তার সাথে বাংলাতে কথা বলার চেষ্টা করি৷

তাতে তিনি আমাকে ভরসা করে সমস্ত বিষয় জানান৷ মনীশ বলেন, তাঁর সাথে কথা বলেই জানতে পেরেছিলাম তানসেন মিয়া এদেশের নাগরিক নন৷ তিনি বাংলাদেশ থেকে এদেশে এসেছেন৷ কিন্তু তামিলনাড়ু কিভাবে পৌছেছে তা তিনি বলতে পারেননি৷ শুধু বলেছেন, আগরতলায় আখাউড়া সীমান্ত দিয়ে তিনি এপারে এসেছেন৷ তারপর একের পর এক ট্রেন বদল করে তিনি তামিলনাড়ু পৌছেছেন৷ মনীশ জানিয়েছেন, তানসেন নিজেই তার বাংলাদেশের ঠিকানা দিয়েছেন আমাদের৷ আমরা সেই ঠিকানায় খোঁজ করে তার পরিবারের সাথে যোগাযোগ করেছি৷


মনীশের দাবি, দিল্লিস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং ভারত সরকারের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে৷ কারণ, তিনি বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন৷ তবে, ভারতে তাঁকে চিকিৎসা করা হয়েছে৷ তাতে, তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন৷ লিটল হার্টস সংস্থাই সমস্ত চিকিৎসার বন্দোবস্ত করেছে৷ মনীশ বলেন, ২০১৭ সালের ২১ ডিসেম্বর থেকে তানসেন মিয়া লিটল হার্টস সংস্থার তত্বাবধানে রয়েছেন৷ পুলিশ তাকে উদ্ধার করে সেখানে নিয়ে গিয়েছিল৷

কারণ, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন৷মনীশের কথায়, তানসেন বাংলাদেশের চিটাগাং ডিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরের ইসলামপুর গ্রামের বাসিন্দা৷ বাংলাদেশ হাইকমিশন তার ঠিকানা নিশ্চিত করেছে৷ সে মোতাবেক গত ১৩ জুলাই তার পরিবারের সাথে যোগাযোগ সম্ভব হয় আমাদের৷ এরপর থেকেই তাকে দেশে ফিরে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ অবশেষে, গতকাল রাতে আগরতলায় আখাউড়া চেকপোস্ট দিয়ে তার পরিবারের সদস্যরা তাকে বাড়ি ফিরে নিয়ে গেছেন, জানান মনীশ কুমার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top