News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ব্যাটারি কারখানায় আগুন : মৃত্যু দমকল কর্মীর, আহত ১৭ জন
Image

দিল্লিতে ব্যাটারি কারখানায় আগুন : মৃত্যু দমকল কর্মীর, আহত ১৭ জন

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): ফের আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে| বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম দিল্লির পীরাগড়হি এলাকায় অবস্থিত একটি ব্যাটারির কারখানায় আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীরা আগুন নেভানোর সময় বিস্ফোরণে ভেঙে পড়ে ব্যাটারি কারখানার পিছনের একাংশ| ধ্বংসসস্তূপের নীচে চাপা পড়ে যান দমকল কর্মীরা| ওই কারখানায় কয়েকজন শ্রমিকও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান| এরপর খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কে| এনডিআরএফ এবং দমকল কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন| আহত ১৮ জনের মধ্যে ১৩ জনই দমকল কর্মী| আহত দমকল কর্মীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে| অতিরিক্ত ডিএসপি (আউটার) রাজেন্দ্র সাগর জানিয়েছেন, আগুন নেভানোর সময় আচমকাই বিস্ফোরণের জেরে কারখানায় পিছনের একাংশ ভেঙে পড়ে| এই ঘটনায় ১৭ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ১২ জন দমকল কর্মী| একজনের মৃত্যু হয়েছে| আগুন এখন নিয়ন্ত্রণে|’ এই অগ্নিকাণ্ডে দমকল কর্মীর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| টুইট করে অরবিন্দ কেজরিওয়ালের শোকবার্তা, ‘আগুন থেকে মানুষকে বাঁচাতে গিয়ে দমকল কর্মীর মৃত্যু বেদনাদায়ক| আমাদের দমকল কর্মীরা কঠিন পরিস্থিতিতেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচান| ওই দমকল কর্মীর আত্মার শান্তি কামনা করি|’

পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৪.৩০ মিনিট নাগাদ ব্যাটারির কারখানায় আগুন লাগে| আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে যায় দমকলের ৩৫টি ইঞ্জিন| সকাল ন’টা নাগাদ আচমকাই বিপত্তি| তীব্র বিস্ফোরণে ভেঙে পড়ে কারখানায় পিছনের একাংশ| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ১৩ জন দমকল কর্মী-সহ ১৮ জন| আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করা হয়| ঘন্টাখানেকেরও বেশি সময়ের প্রচেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় ১৩ জন দমকল কর্মী-সহ ১৮ জনকে| তাঁদের মধ্যেই একজন দমকল কর্মীর মৃত্যু হয়েছে| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, কারখানায় থাকা একাধিক ব্যাটারি প্রচণ্ড গরম হওয়ার কারণেই বিস্ফোরণ হয়েছে|

দমকল কর্মীরা জানিয়েছেন, এদিন আগুন নেভাতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে| কারণ, কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত ছিল| ফলে তীব্র ঝাঁঝালো ধোঁয়ায় কারখানার কাছে যেতে পারছিলেন না দমকল কর্মীরা| পরে অবশ্য মুখোশ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়| দমকল সার্ভিসের ডেপুটি চিফ ধরমপাল ভরদ্বাজ জানিয়েছেন, বিস্ফোরণের জেরে দমকল কর্মীরা আহত হয়েছেন| প্রত্যেককেই উদ্ধার করা হয়| প্রাণ হারিয়েছেন একজন দমকল কর্মী| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top