News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলীতে যান দূর্ঘটনায় নিহত বাইক আরোহী
Image

আমতলীতে যান দূর্ঘটনায় নিহত বাইক আরোহী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলার শহরতলী আমতলী বাজারে সোমবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ রাতে পাওয়া খবরে পাওয়া গেছে একটি আই-১০ বিলাসবহুল দ্রুতগামী গাড়ির ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে একটি বাইক৷


ভয়ঙ্কর গতির কারণে উল্টে যায় আই-১০ গাড়িটি৷ গাড়িটি উল্টে গিয়ে পড়ে আরও কয়েকটি বাইকের উপর৷ তাতে বেশ কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়৷ স্থানীয় লোকজনরা ছুটে আসেন এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ খায়েম হয়৷ খবর পাঠানো দমকল বাহিনী ও পুলিশকে৷ দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছ৷ ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় আমতলী থানার পুলিশ৷


পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম দিবাকর দাস৷ বয়স বিয়াল্লিশ৷ বাড়ি আমতলীর রামকৃষ্ণ আশ্রম সংলগ্ণ বিবকেনগর স্থানে৷ তার টিআর-০৭-সি-৬৯৯২ নম্বরের স্প্লেন্ডার বাইকটি ক্ষতিগ্রস্ত হয়ছে মারাত্মকভাবে৷ অন্যদিকে, হুন্ডাই আই-১০ গাড়িটির নম্বর টিআর-০১ -বিএইচ-০৫৩৩৷ গাড়িটি পুরোপুরি উল্টে যায়৷ আমতলী থানার পুলিশ বাইক ও গাড়ি আটক করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top