News Flash

  • Home
  • Uncategorized
  • পারদ-পতনে রেকর্ড, দিল্লির তাপমাত্রা নামল ২.৪ ডিগ্রিতে
Image

পারদ-পতনে রেকর্ড, দিল্লির তাপমাত্রা নামল ২.৪ ডিগ্রিতে

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে দিল্লির আবহাওয়া| হু হু করে নামছে তাপমাত্রা পারদ| প্রবল ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি| শনিবার সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াসে| এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন| ঠাণ্ডার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে কুশায়ার দাপটও| কুয়াশার কারণে এদিন সকলে গন্তব্যে দেরিতে পৌঁছেছে উত্তর ভারতমুখী ২৪টি ট্রেন| উড়ান পরিষেবাও বিঘ্নিত হয়েছে| দৃশ্যমানতার অভাবে দিল্লি বিমানবন্দর থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে চারটি বিমান|

কনকনে শীতের পরিবেশেও দূষণ থেকে মুক্তি নেই রাজধানীর মানুষজনের| শনিবার সকালেও রাজধানীর বাতাস ছিল দূষিত| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শনিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস| এরপর সকাল আটটা নাগাদ দিল্লির সফদরজঙ এনক্লেভে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস, পালমে ৩.১ ডিগ্রি, লোধি রোডে ১.৭ ডিগ্রি এবং আয়া নগরে ১.৯ ডিগ্রি| আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, দিল্লিতে আপাতত বজায় থাকবে শৈত্যপ্রবাহ|

প্রবল ঠাণ্ডা সত্ত্বেও, দিল্লির বাতাস এখনও দূষিতই| কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ন’টা নাগাদ সমগ্র দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫১ (পিএম১০), ৩৮৫ (পিএম২.৫), যা খুবই খারাপ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top