News Flash

  • Home
  • Uncategorized
  • মরে যাব, রাজ্যে তবু ডিটেনশন ক্যাম্প করতে দেব না, নৈহাটিতে চরম হুঁশিয়ারি মমতার
Image

মরে যাব, রাজ্যে তবু ডিটেনশন ক্যাম্প করতে দেব না, নৈহাটিতে চরম হুঁশিয়ারি মমতার

নৈহাটি (বারাকপুর), ২৭ ডিসেম্বর (হি.স.) : সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নৈহাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সিএএ-র বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বললেন, ”এ রাজ্যের ক্ষমতায় আছি আমরা। মনে রাখবেন, এখানে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। মরে যাব, তবু ডিটেনশন ক্যাম্প করতে দেব না। অসমে ডিটেনশন ক্যাম্প হয়েছিল। কারণ, বিজেপি ছিল সরকারে।” সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) নিয়ে বছর শেষে লাগাতার আন্দোলন শুরু করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল। যেখানে যা কিছু কর্মসূচি, তার মূল কেন্দ্রেই রয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ) বিরোধী সুর।

এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই উদ্বাস্তু সমস্যা নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন। মনে করিয়ে দেন যে তিনি প্রথম যাদবপুর কেন্দ্রের সাংসদ হওয়ার পর সেখানকার উদ্বাস্তু বাসিন্দাদের আবেদন প্রাধান্য দিয়ে জমির দলিল তুলে দিয়েছিলেন নিঃশর্তে। কেন্দ্রের আগে রাজ্য সরকারই উদ্বাস্তুদের ‘নাগরিক’ বলে সম্মান দিয়েছিল। বাংলার সমস্ত উদ্বাস্তু কলোনিকে চিহ্নিত করা হয়েছে। এরপরই তিনি বক্তব্যের অভিমুখ সরাসরি নিয়ে যান এনআরসি, সিএএ’র দিকে। তিনি বলেন, ”নতুন আইন কী বলছে, জেনে রাখুন। আপনি ছিলেন ভারতবাসী, হয়ে যাবেন বিদেশি। তারপর আবার আপনাকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। ওঁরা ওঁদের ইচ্ছেমত কাউকে নাগরিকত্ব দেবে, কাউকে দেবে না।” তিনি এও বলেন, ”রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে। সবাই নাগরিক। ডেমোক্র্যাসি মানে সবাই নাগরিক, রাজা বলে কেউ নেই।” নাম না করে বিজেপির উদ্দেশ্যে মমতা এও বলেন, ”আমাকে আইন বেশি বুঝিয়ে লাভ নেই। আমি সাতবারের সাংসদ। বহু মন্ত্রক সামলেছি। আইন, সংবিধান সব আমিও জানি।যখন এনপিআর করবে বলে জানিয়েছিল, তখন ভেবেছিলাম সাধারণ সুমারি হবে। কিন্তু তারপর দেখলাম যে আইনটাই পালটে দিচ্ছে। তাহলে আমি কেন এনপিআর করব?” তবে এই সফরের রাজনৈতিক তাত্পখর্যও ছিল যথেষ্টই। লোকসভা ভোটের পর, উত্তর ২৪ পরগনায় হাতছাড়া হতে বসা পাঁচটি পুরসভা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তৃণমূল। রাজনৈতিক কৌশলগত যুদ্ধে বিজেপিকে হারানোর তৃপ্তিও রয়েছে তাঁর।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top