News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোনেশিয়ায় গিরিখাতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মর্মান্তিক মৃত্যু ২৪ জনের
Image

ইন্দোনেশিয়ায় গিরিখাতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মর্মান্তিক মৃত্যু ২৪ জনের

সুমাত্রা (ইন্দোনেশিয়া), ২৪ ডিসেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস| ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের| এছাড়াও আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন| সোমবার মধ্যরাতে দক্ষিণ সুমাত্রা প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস|

স্থানীয় পুলিশ মুখপাত্র ডলি গুমারা জানিয়েছেন, সোমবার মধ্যরাতে দক্ষিণ সুমাত্রা প্রদেশের পাগর আলম শহরের উপকণ্ঠে, রাস্তার ধারে কংক্রিটের রোড বেরিয়ার ভেঙে ১৫০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস| দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অনন্তপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে| তাঁদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top