News Flash

  • Home
  • Uncategorized
  • আমি বলিনা যে সমস্ত কিছু ত্রিপুরাতে ঠিক হয়ে গেছে : মুখ্যমন্ত্রী
Image

আমি বলিনা যে সমস্ত কিছু ত্রিপুরাতে ঠিক হয়ে গেছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ মহিলাদের সুরক্ষা দেওয়া, তাদের স্বরোজগারী হিসেবে তৈরী করা রাজ্য সরকারের দায়িত্ব৷ আমি বলিনা যে সমস্ত কিছু ত্রিপুরাতে ঠিক হয়ে গেছে৷ চল্লিশ পয়তাল্লিশ বছর ধরে ত্রিপুরা বিপরীত দিশায় চলছিল৷ রাজ্যের বিনাশ করা হচ্ছিল৷ আমাকে সেটার সম্পূর্ণ বিপরীত দিশায় রাজ্যকে নিয়ে আসতে হচ্ছে, আমি ঐ লাইনেই হাটছি না৷ আজ সুুকান্ত একাডেমিতে ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের উদ্যোগে সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় ত্রিপুরার কৃতি শিল্পীদের সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলি বলেন৷


তিনি বলেন, মহিলাদের স্বশক্তিকরণের কথা শুধু মুখে বললেই হবে না৷ বাস্তবে কাজ করে দেখাতে হয়৷ আর মহিলাদের স্বশক্তিকরণের কাজটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী ২০১৪ সাল থেকেই করে আসছেন৷ ভারতীয় শিশু কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজ্যের সফল ৩০ জন কৃতি শিল্পীকে সম্বর্ধনা প্রদানের আয়োজন করে ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদ৷ কৃতি শিল্পীদের হাতে মেডেল এবং শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের সুুরক্ষা ও স্বনির্ভর করার লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ আমাদের দেশ হল মাতৃতান্ত্রিক দেশ৷ মায়েদের সম্মান করা এই দেশের একটা পরম্পরা৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জলা যোজনা, সৌভাগ্য যোজনা, জনধন যোজনা ইত্যাদি প্রকল্প চালু করেছেন তাতে মহিলাদেরই বেশী অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ এই সব প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বশক্তিকরণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী৷ মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বশক্তিকরণ করাই সরকারের অন্যতম দিশা থাকা উচিত৷ পূর্বে মহিলারা আর্থিকভাবে স্বয়ংসম্পর্ণ না হওয়ার কারণে তাদেরকে সমাজে দয়ার পাত্র হিসেবে দেখা হত৷ সে কারণেই মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রীজী৷


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে গুরুত্ব দিয়ে কাজ করেছে৷ রাজ্যে বর্তমানে কাজের পরিবেশ তৈরী হওয়ার ফলে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এসেছে৷ পুলিশ প্রশাসন সঠিক দিশায় কাজ করার ফলে রাজ্যে অপরাধীদের সাজার হার বৃদ্ধি পেয়েছে৷ সরকার ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে তাতেও সাফল্য এসেছে৷ মহিলাদের গলার হার ছিনতাইবাজ, বাইক চোরদের দ্রত সাজা প্রদানের লক্ষ্যে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে৷ শুধু তাই নয় সমাজ ব্যবস্থার উন্নয়নে যে সকল মাপকাঠি রয়েছে সেগুলি নিয়েই সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷


মুখ্যমন্ত্রী বলেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া শিশুদের লালন পালন করে মানুষ হিসেবে গড়ে তোলার কাজটি অত্যন্ত সংবেদনশীল কাজ৷ আর এই মহৎ কাজটিই ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদ ১৯৬৫ সাল থেকে করে আসছে৷ যাদের মধ্যে সেবা পরায়ণতার মানসিকতা রয়েছে তারাই এই মহৎ কাজটি করতে পারে৷ ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের বিভিন্ন সেবামূলক কাজে সহযোগিতা করার জন্য সকল অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷


অনুষ্ঠানে ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের সম্পাদিকা অর্চনা চৌধুরী বলেন, ১৯৬৫ সালে সমাজের কয়েকজন শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রচেষ্টায় ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদ স্থাপিত হয়৷ অর্থের অভাবে যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়াশুনা চালাতে পারেনা পরিষদ তাদের আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়৷ এই বছরও পরিষদ আর এন ট্রাস্টের মাধ্যমে ৫ জন দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীকে আর্থিকভাবে সহযোগিতা করেছে৷ তিনি বলেন, ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদ আগরতলা, নতুননগর এবং উদয়পুরে ৩টি শিশু গৃহ পরিচালনা করছে৷ এছাড়াও সমাজ সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে এই পরিষদ৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের পেট্রন আলী সরকার এবং সভাপতি প্রদ্যোৎ কুমার ধর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top