News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবিতে কল্যাণপুরে রাস্তা অবরোধ প্রমীলা বাহিনীর
Image

পানীয় জলের দাবিতে কল্যাণপুরে রাস্তা অবরোধ প্রমীলা বাহিনীর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ ডিসেম্বর৷৷ পানীয় জলের দাবিতে ক্ষুব্ধ প্রমীলা বাহিনী বৃহস্পতিবার সড়ক অবরোধ করেছে৷ তেলিয়ামুড়া মহকুমাধীন কল্যাণপুর ব্লকের অমর কলোনির মহাদেব মন্দিরের সামনে তেলিয়ামুড়া-খোয়াই সড়কে সংগঠিত অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়েছে৷
স্থানীয় জনগণের অভিযোগ, কল্যাণপুরের অমর কলোনি এলাকার পানীয় জলের উৎসটি বেশ কিছুদিন যাবৎ নষ্ট হয়ে পড়ে রয়েছে৷ স্থানীয় পঞ্চায়েতকে জানানোর পরও সারাইয়ের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ ফলে চরম দুভর্োগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে৷ তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল ৯-টায় স্থানীয় মহিলারা মহাদেব মন্দিরের সামনে তেলিয়ামুড়া-খোয়াই সড়ক অবরোধে বসেন৷


এ-বিষয়ে জনৈক অবরোধকারিণী বলেন, পানীয় জলের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছি আমরা৷ এতে প্রশাসনের কোনও হেলদোল নেই৷ তাঁর অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত এবং মহকুমাশাসকের অফিসেও একাধিকবার সমস্যা সমাধানের আর্জি জানানো হয়েছে৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ তাই বাধ্য হয়ে আজ আমাদের রাস্তা অবরোধ করতে হয়েছে৷


এদিকে, অবরোধের খবর পেয়ে মহকুমা প্রশাসনের আধিকারিকরা ছুটে আসেন৷ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আগামী কয়েকদিনের মধ্যে স্থায়ীভাবে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর অবরোধকারিণীরা বেলা ১১টা নাগাদ অবরোধ তুলে নেন৷


এদিন সংগঠিত অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যহত হয়েছে৷ বিশেষ করে অফিস-আদালতে যাওয়ার জন্য মানুষের বিকল্প রাস্তা দিয়ে যেতে হয়েছে৷ তাতে তাঁদের ভোগান্তিও পোহাতে হয়েছে প্রচুর৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top