News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে দুঃসাহসিক চুরি নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট
Image

কৈলাসহরে দুঃসাহসিক চুরি নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ আবারো কৈলাসহরের পুর পরিষদ এলাকার চুরির ঘটনা ঘটল৷ এবার কোনো দোকান নয়, এবার চুরি সংগঠিত হলো বাড়িতে৷ পুর পরিষদের বারো নংওয়ার্ডের পাইতুরবাজারের মহাদেব বাড়ি সংলগ্ণ কালীপুর এলাকার বিক্রম চক্রবর্তীর বাড়ি থেকে নগদ টাকা, সোনা-গয়না, দামি কাপড়সহ দামিকাপড় সহ দামী বাসনপত্র চুরি করে নিয়ে যায় চোরেরা৷


বিক্রম চক্রবর্তী গত দশ বারোদিন পূর্বে মেয়ের চিকিৎসা করাতে স্ব-পরিবারে আগরতলায় গিয়েছিলেন৷ চিকিৎসা শেষে আজ বিক্রম চক্রবর্তী দুপুরে বাড়িতে এসে দেখে ঘরের দরজা-জনালা খোলা এবং ঘরের সবকিছু এলোমেলো করা৷ এই দৃশ্য দেখে বিক্রম চক্রবর্তী কৈলাসহর থানায় খবর দেয়৷ পুলিশ এই খবর পাবার প্রায় দেড় ঘণ্টার পর ঘটনাস্থলে আসে৷ কালীপুর এলকায় এতঘনবসতি থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো এটাই বড় প্রশ্ণ৷ তাছাড়া বিক্রমবাবু জানান প্রায় পয়ত্রিশ বছর ধরে এই এলাকায় থাকেন কখনও কোনো দিন এমন চুরি কান্ড এই এলাকায় হয়নি৷


তাছাড়া, বাড়িতে বিক্রম চক্রবর্তীর ঘরের পাশাপাশি উনার বড় ভাইয়ের ঘর থেকেও সবকিছু চুরি করে৷ চোরেরা প্রতিটি ঘরের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করেছে৷ বিক্রম চক্রবর্তীর বড় ভাইও বাড়িতে থাকেন না৷ কারণ কর্মসূত্রে বড় ভাই উনার সপরিবারে ধর্মনগর থাকেন৷ এই চুরির ঘটনায় কালীপুর এলকায় আতঙ্ক তৈরি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top