News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান বাসিল বুচার প্রয়াত
Image

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান বাসিল বুচার প্রয়াত

ফ্লোরিডা, ১৭ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত ওয়েস্ট ইন্ডিজর প্রাক্তন ব্যাটসম্যান বাসিল বুচার। সোমবার ৮৬ বছরে বয়সে ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যারিবিয়ানদের হয়ে বুচার ১৯৫৮-১৯৬৯ সালের মধ্যে ৪৪ টেস্টে ৪৩ গড়ে ৩১০৪ রান সংগ্রহ করেন।  

ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ৬৯.৪২ গড়ে ৪৮৬ রান করেন তিনি। প্র্রথম আর্মেন্ডিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে বুচার স্মরণীয় হয়ে আছেন ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৯৬৩ সালে ১৩৩ এবং ১৯৬৬ সালে নটিংহামে অপরাজিত ২০৯ রানের ইনিংসের জন্য। ১৯৭০ সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি।

সীমিত সময়ের এই ক্যারিয়ারে ১৬ ফিফটির পাশাপাশি ৭ সেঞ্চুরি করেছেন বুচার। ব্যাটিংয়ের পাশাপাশি মাঝেমধ্যে লেগ স্পিনও করতেন তিনি। ১৯৬৮ সালে পোর্ট অব স্পেনে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন এই সাবেক তারকা। টেস্টে উইকেট বলতে এই পাঁচটিই আছে তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি এবং অ্যাডিলেডে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ান বুচারকে প্রশংসা করে প্রাক্তন অজি অধিনায়ক রিচি বেনাউদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে সবচেয়ে কঠিন ছিল তাকে আউট করা।’

বুচার ১৯৫৪ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। গায়ানার হয়ে ১৬৯ ম্যাচে ৪৯.৯০ গড়ে ১১৪২৮ রান করেন তিনি। যার মধ্যে আছে ৫৪ ফিফটি এবং ৩১ সেঞ্চুরি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top