News Flash

  • Home
  • Uncategorized
  • বিধবংসী আগুনে পুড়ল গোটা বাড়ি, অল্পতে রক্ষা পেলেন প্রতিবেশীরা
Image

বিধবংসী আগুনে পুড়ল গোটা বাড়ি, অল্পতে রক্ষা পেলেন প্রতিবেশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর ৷৷ রাজধানী আগরতলা শহরের বয়েজ বোধজং সুকল সংলগ্ণ এলাকায় রবিবার দুপুর নাগাদ ভয়াবহ অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ তাতে ওই একটি বাড়ির টিনের ছাউনির ঘরগুলো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ ভর দুপুরে রাজধানী আগরতলা শহরের বয়েজ বোধজং সুকল সংলগ্ণ এলাকার একটি গলিতে বিধবংসী অগ্ণিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷


ঘটনার সময় বাড়ির মালিক বাড়িতে ছিলেন না৷ স্থানীয় লোকজনরা আগুনের লেলিহান শিখা দেখে দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে আগরতলা এবং মহারাজগঞ্জ বাজারের দমকল বাহিনীর কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ স্থানীয় মানুষও আগুন নেভানোর কাজে হাত লাগান৷ পাশেই ছিল একটি পুকুর৷ সেই পুকুরের জলকে কাজে লাগিয়ে আগুন আয়ত্ত্বে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ তবে ওই বাড়ির টিনের ছাউনির ঘরগুলো আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করা যায়নি৷


ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাড়খার হয়ে গেছে৷ ঘরের ভিতরে মজুত রাখা দুটি গ্যাস সিলিন্ডার অবশ্য অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন দমকল বাহিনীর জওয়ানরা৷ সেগুলি বিস্ফোরণ ঘটলে অগ্ণিকাণ্ড আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারতো৷ অল্পেতে আরও বড় ধরনের ঘটনা থেকে রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলি৷ শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে আশহকা করা হচ্ছে৷ পুলিশ ও দমকল বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে৷


অগ্ণিকাণ্ডের ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ জানা গেছে, এর আগেও একবার অগ্ণিকাণ্ডে ওই বাড়িটি ভস্মীভূত হয়েছিল৷ একই বাড়িতে দু’বার অগ্ণিসংযোগের ঘটনায় পরিবারটি মারাত্মক ক্ষতির সম্মুখীন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top